Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিমুখী কৃষকদের মিছিল আটকাল পুলিশ, ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রদ করার দাবি অন্নদাতাদের

দিল্লিমুখী কৃষকদের মিছিল আটকাল পুলিশ, ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রদ করার দাবি অন্নদাতাদের

Online Desk জুলাই 21, 2026
farmer-protest.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রদ করার দাবিতে ফের রাজধানীমুখী কৃষকরা। ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে মঙ্গলবার পাঞ্জাব থেকে দিল্লি অভিমুখে যাত্রা করেছিল কৃষকদের মিছিল। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার পর তাঁদেরকে হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দেওয়া হল।

পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ব্যারিকেড বসিয়ে কৃষকদের মিছিল আটকেছে পুলিশ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কৃষকদের মিছিল আটকাতে কংক্রিটের ব্লক, লোহার কাঁটা এবং বহু-স্তরীয় ব্যারিকেড দিয়ে দুর্গে পরিণত করা হয়েছিল। মঙ্গলবার পথ আটকে দেওয়ার পর কৃষকরা শম্ভু সীমানাকেই বিক্ষোভস্থলে পরিণত করেন। দিল্লিতে তাঁদের জড়ো হওয়ার গণতান্ত্রিক অধিকার হরণের জন্য হরিয়ানা ও পাঞ্জাব সরকারকে দায়ী করেন। বিকেইউ শহীদ ভগত সিং সংগঠনের নেতা তেজবীর সিং-এর অভিযোগ, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরেই ব্যারিকেড বসিয়েছে। তাঁর আরও দাবি, পাঞ্জাব সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করেছে। পাঞ্জাব থেকে আসা কৃষকদের গাড়ি আটকে দেওয়া হলেও, আম্বালা, কুরুক্ষেত্র ও পার্শ্ববর্তী জেলা-সহ হরিয়ানার কৃষকরা দিল্লি অভিমুখে তাঁদের যাত্রা জারি রাখেন। ‘দেশ বাঁচাও মোর্চা’-র ব্যানারে আয়োজিত এই মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষক সংগঠনগুলো সমবেত হতে চলেছিল। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি বাতিল করুক।

ঠিক কী কারণে কৃষকদের মিছিল? কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি (কেএমএসসি)-র নেতা সারওয়ান সিং পান্ধের জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসেছিল ভারত-মার্কিন যৌথ বিবৃতি। যেখানে নয়াদিল্লি এবং ওয়াশিংটন ২০২৬ সালের শেষ দিকে একটি বহু-খাতভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁর দাবি, প্রস্তাবিত এই চুক্তিটি প্রথাগত বাণিজ্য চুক্তির মাধ্যমে কৃষি, দুগ্ধ, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, বিনিয়োগ, সরকারি কেনাকাটা, মেধা-স্বত্ব অধিকার এবং পরিষেবা খাতের মতো বিষয় নিয়ে আলোচনার পথ প্রশস্ত হতে পারে। এর ফলে ভারতের বাজারে মার্কিন সংস্থার প্রবেশাধিকার মিলবে। যার দরুণ ভারতের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় টিকতে পারবে না।

Post Views: 19

Continue Reading

Previous: ফ্রি-তে আপত্তি থাকলে সরকারি বাসে টিকিট কাটতে পারেন মহিলারা, কী জানালেন মুখ্যমন্ত্রী!
Next: সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে ভর্তির অনুমতি দিল্লি হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.