Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চায় তৃণমূল-সহ বিরোধীরা

বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চায় তৃণমূল-সহ বিরোধীরা

Online Desk জানুয়ারি 27, 2026
tmc-rep1-1630759565.jpeg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে বঙ্গ রাজনীতি উত্তাল এসআইআর নিয়ে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবার সেই ইস্যু টেনে নিয়ে যেতে চায় সংসদে। আসন্ন বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চায় জোড়াফুল শিবির। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে এ বিষয়ে আগেই যেহেতু আলোচনা হয়েছে তাই আর এসআইআর নিয়ে বাজেট অধিবেশনে আলোচনা করা হবে না।

সূত্রের খবর, এসআইআরের পাশাপাশি ভিবি-জি রাম জি নিয়েও আলোচনা চেয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এ বিষয়ে স্পষ্ট জানান, এসআইআর এবং ভিবি-জি রাম জি নিয়ে আলোচনা হবে না, কারণ তা নিয়ে আগেই আলোচনা হয়ে গিয়েছে। উল্লেখ্য বুধবার সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্বে করেন। ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বৈঠকে যোগ দেন তৃণমূলের তরফে লোকসভায় উপদলনেতা শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা। এ ছাড়া অন্যান্য বিরোধী দলগুলি সর্বদল বৈঠকে সরকারকে নিশানা করে। তৃণমূল সাংসদ সাগরিকা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এসআইআর প্রক্রিয়া, বাংলার বকেয়া পাওনা, ভোটমুখী রাজ্যগুলিতে ইডি, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে আলোচনা এবং বিরোধীদের কথা শোনা ও তাদের কথা বলার সময় দেওয়ার দাবি তুলেছি আমরা। সংসদ একমুখী রাস্তা নয়। সংসদ সরকারের বিজ্ঞপ্তি প্রদানের জন্য কোনও বোর্ডও নয়।’

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করা হবে। অধিবেশনের প্রথম দফা ২৮ জানুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে ৯ মার্চ থেকে শুরু হয়ে ২ এপ্রিল শেষ হবে।

Post Views: 167

Continue Reading

Previous: বিজেপিকে রুখতে পারেন একমাত্র দিদি, মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের
Next: অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা চেয়ে সরব তৃণমূল, আলোচনা হবে না, স্পষ্ট জানালেন কিরেন রিজিজু

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.