Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেতনের সঙ্গে বাগদানের পর প্রেমিক চেতনকে বিয়ে করেছিলেন সিয়া! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

কেতনের সঙ্গে বাগদানের পর প্রেমিক চেতনকে বিয়ে করেছিলেন সিয়া! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Online Desk জুলাই 7, 2026
siya-chetan.jpg

ওঙ্কার ডেস্ক: লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের হত্যাকাণ্ডে নয়া মোড়। কেতনের সঙ্গে সিয়ার বাগদান সম্পন্ন হওয়ার পরেও গোপনে ওই তরুণী তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে বিয়ে করেছিলেন, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০ বছর বয়সী সিয়া এবং ২৫ বছর বয়সী কেতনের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল আগামী নভেম্বরে। কিন্তু ১৮ জুন পুনের লোহাগড় দুর্গ থেকে পড়ে গিয়ে কেতনের মৃত্যু হয়। পুলিশের দাবি, সিয়া বিয়ে না করতে চেয়ে এই ষড়যন্ত্র করেছিল।

তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, সিয়া ও তাঁর প্রেমিক চেতন চার মাস আগেই রেজিস্ট্রারের অফিসে গোপনে বিয়ে করেছিলেন কি না। পুলিশ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এ কোনও বিয়ের প্রমাণ আছে কিনা তা যাচাই করছে। সূত্রের দাবি, সিয়ার কলেজের যে দুই বন্ধু সাক্ষী হিসেবে সই করেছিলেন বলে অভিযোগ, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রযুক্তিবিদরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা ছবি উদ্ধারের চেষ্টা করছে। জানা গেছে, ওই ছবিগুলোতে অভিযুক্ত যুগলকে বিয়ের মালা পরা অবস্থায় দেখা গিয়েছিল।

তদন্তকারীদের ধারণা, উদয়পুরে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য হবু শ্বশুরবাড়ির লোকজন যখন সিয়ার প্রয়োজনীয় নথি চেয়েছিলেন, তখন তড়িঘড়ি করে হত্যার পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়। পুলিশ চেতন চৌধুরীর ব্যাঙ্ক সংক্রান্ত নথিও খতিয়ে দেখছে। পুলিশ খতিয়ে দেখছে গোপনে বিয়ে দ্রুত সম্পন্ন করার জন্য পাবলিক নোটিশ এড়াতে তিনি কোনও মধ্যস্থতাকারীকে টাকা দিয়েছিলেন কিনা। বর্তমানে সিয়া এবং চেতন দুজনেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

Post Views: 26

Continue Reading

Previous: কাকে কীভাবে সোজা করতে হয় জানি, বারুইপুর কাণ্ডে মুখ খুললেন দিলীপ
Next: তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে অর্থ সাহায্য, যোগ্যতা অনুযায়ী কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026

You may have missed

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026
akhilesh-yadav.jpg

‘যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, পদ্ম শিবিরকে নিশানা অখিলেশের

Online Desk জুলাই 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.