Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

ওঙ্কার ডেস্ক: টানা ২৬ দিন অনশন করার পর বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করে নিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে শুরু করা অনশন তিনি ভেঙেছেন জেপি নাড্ডার হাত ধরে। যদিও ধর্মেন্দ্র প্রধান এখনও ইস্তফা দেননি। আর যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মোদী সরকারের সঙ্গে সমঝোতা করে কি সোনম অনশন ভাঙলেন?

এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সমাজকর্মী নিজে। সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ২৬ দিন অনশন করার পরও তাঁকে সততার প্রমাণ দিতে হবে? ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, ‘২৬ দিন অনশনের পরও কি আমাকে আমার সততা প্রমাণ করতে হবে?’ হতাশ ও ক্ষুদ্ধ হয়ে তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্তের যেন রাজনীতিকরণ না করা হয়।

এদিকে সোনমের অনশন ভাঙার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে। তিনি লেখেন, ‘সোনমজিকে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। দ্রুত দৈনন্দিন জীবনে ফিরুন, তাঁর স্বাভাবিক ওজন ফিরে আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনমজি যেন সুস্থ থাকেন।’ সোনমের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ককরোচ জনতা পার্টিও। সিজেপির এক সদস্য বলেন, ‘সোনম স্যর অনশন ভেঙেছেন সেটা আমাদের কাছে স্বস্তির। নিজের জীবন বাজি রেখে গোটা দেশের চেতনাকে জাগিয়ে তুলেছিলেন তিনি। দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’

Post Views: 14

Continue Reading

Previous: রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা
Next: কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026

You may have missed

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.