Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিন দশকে প্রথম সন্ত্রাসে প্রাণহানি ঘটেনি জম্মুকাশ্মীরে, নজির তৈরি হল মে মাসে

তিন দশকে প্রথম সন্ত্রাসে প্রাণহানি ঘটেনি জম্মুকাশ্মীরে, নজির তৈরি হল মে মাসে

Online Desk জুন 1, 2026
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলার ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সাউথ এশিয়া টেররিজম পোর্টাল এর তথ্য অনুসারে, জম্মুকাশ্মীরে মে মাস শান্তিপূর্ণভাবে কেটেছে। গত মাসে উপত্যকায় সন্ত্রাস-সম্পর্কিত কোনও ঘটনায় প্রাণহানি ঘটেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে সহজেই অনুমান করা যায় কেন্দ্রশাসিত এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।

এসএটিপি-এর রিপোর্ট অনুসারে, চলতি বছরে জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলায় মোট ১২ জন নিহত হয়েছেন। যার মধ্যে জানুয়ারিতে তিন জন, ফেব্রুয়ারিতে ছয় জন, মার্চে দু’জন এবং এপ্রিলে এক জন। নিহতদের মধ্যে ১০ জন জঙ্গি এবং এক জওয়ান রয়েছেন। ২০২৫ সালের মে মাসে সন্ত্রাস-সম্পর্কিত হিংসায় ১৪ জনের মৃত্যু হয়েছিল। ওই মাসে ২০২৪ সালে ৭ জন, ২০২৩ সালে ১৪ জন, ২০২২ সালে ৩৮ জন, ২০২১ সালে ১৬ জন, ২০২০ সালে ২৮ জন, ২০১৯, ২০১৮ এবং ২০১৭ সালে ৩৭ জন করে, ২০১৬ সালে ২৭ জন, ২০১৫ সালে ১৬ জন, ২০১৪ সালে ১০ জন, ২০১৩ সালে ১২ জন, ২০১২ সালে ১৩ জন, ২০১১ সালে ১৯ জন, ২০১০ সালে ৪৩ জন, ২০০৯ সালে ২৭ জন, ২০০৮ সালে ৩৯ জন, ২০০৭ সালে ৫৯ জন, ২০০৬ সালে ১৪০ জন, ২০০৫ সালে ১৮৮ জন, ২০০৪ সালে ১৯৫ জন, ২০০৩ সালে ২৪১ জন এবং ২০০২ সালে ২৮৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২০০১ সালের মে মাসে ৩০০ জন এবং ২০০০ সালের মে মাসে ২৮৮ জনের মৃত্যু হয়েছিল।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শীতের মাসগুলিতে জঙ্গি হামলার ঘটনা কম থাকে। পরে বরফ গলে যাওয়ায় নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর পথগুলি খুলে দেওয়ায় মে মাসে জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেত। এক নিরাপত্তা আধিকারিক বলেন, সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সন্ত্রাসবিরোধী অভিযান এবং অনুপ্রবেশ-বিরোধী পরিকাঠামো শক্তিশালী করার ফলে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি স্থানীয় যুবকদের যে জঙ্গি সংগঠনে নিয়োগ করা হতো, তাও আগের থেকে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে।

Post Views: 67

Continue Reading

Previous: দেশে ফের পণের জেরে খুন গৃহবধু! লক্ষ্ণৌয়ে ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে চাঞ্চল্য
Next: পরপর ২ বার ট্রফি জয়ের স্বপ্ন পূরণ কোহলির ! চিন্নাস্বামীর প্রয়াত সমর্থকদের ট্রফি উৎসর্গ আরসিবি অধিনায়কের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.