Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি নয়া দলের, নাম ‘তৃণমূল বিজেপি’!

অসমে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি নয়া দলের, নাম ‘তৃণমূল বিজেপি’!

Online Desk মার্চ 25, 2026
20260325_165724.jpg

ওঙ্কার ডেস্ক: ‘মেলালেন তিনি মেলালেন’! যুযুধান দুই পক্ষকে এক পংক্তিতে নিয়ে এলেন অসমের বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়ন্ত দাস। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রথম অংশ ‘তৃণমূল’ এবং ভারতীয় জনতা পার্টির সংক্ষিপ্ত রূপ ‘বিজেপি’ নিয়ে নয়া রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ওই নেতা। জয়ন্তের ঘোষণা করা ওই দলের পুরো নাম ‘তৃণমূল বিজেপি’।

কিন্তু কেন নতুন দল গঠনের প্রয়োজন হল? জয়ন্ত জানান, ৩৫ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত তিনি। দলের খারাপ সময়েও কাজ করেছেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দল তাঁকে টিকিট না দিয়ে প্রার্থী করেছে কংগ্রেস থেকে আসা নেতাকে। তাঁর দাবি, আগামী দিনে তৃণমূল বিজেপি নামের নতুন দল গঠন করবেন তিনি। উল্লেখ্য, হিমন্ত বিশ্বশর্মার আমলে অসমের পুরনো বিজেপি নেতারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। কংগ্রেস থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিচ্ছে বলে বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ। আসন্ন নির্বাচনে জয়ন্ত দাস অসমের দিশপুর আসন থেকে দলের টিকিট চেয়েছিলেন। কিন্তু তাঁকে না দিয়ে টিকিট দেওয়া হয় কংগ্রেস থেকে পদ্ম শিবিরে আসা প্রদ্যুত বরদলুইকে। যার পর ক্ষোভে ফেটে পড়েছেন জয়ন্ত। তবে এই দলের সঙ্গে বাংলার পূর্বের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই জলে জানিয়েছেন ওই বিক্ষুব্ধ নেতা। নীচুতলার বিজেপি কর্মীদের নিয়ে ওই দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। সেই তালিকায় রয়েছে অসমও। বঙ্গে দু’দফায় ভোটগ্রহণ হলেও অসমে এক দফায় ভোট হবে। সব জায়গার গণনা হবে ৪ মে।

Post Views: 119

Continue Reading

Previous: সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস নিচ্ছেন না? বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার
Next: আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.