Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস নিচ্ছেন না? বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার

সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস নিচ্ছেন না? বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার

Online Desk মার্চ 25, 2026
20260325_162856.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর জ্বালানি নিয়ে গোটা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতেও অনেকে অভিযোগ করছিলেন আবেদন করা সত্ত্বেও গ্যাস মিলছে না বলে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে বড় নির্দেশিকা জারি করা হল। যারা সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস নিচ্ছেন না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস বা পিএনজি না নিলে ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকের এলপিজি বন্ধ করে দেওয়া হবে। পর্যবেক্ষকদের মতে, সঙ্কটকালীন পরিস্থিতিতে রান্নার জন্য নলবাহিত গ্যাস বা পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রকের বিশেষ সচিব সুজাতা শর্মা একাধিক বার অনুরোধ করেছেন দেশবাসীকে পিএনজি-র গ্রাহক হওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হল এখনও পর্যলন্ত দেশের বিস্তীর্ণ অংশেই পিএনজি সুবিধা নেই। তবে যেখানে এই সুবিধা রয়েছে সেখানকার মানুষকে এই পদ্ধতির গ্রাহক হওয়ার জন্য সরকারের তরফে কড়াকড়ি করা হচ্ছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত বাড়িতে পিএনজি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে এলপিজি-র পরিবর্তে তা ব্যবহার করতে হবে। যাঁরা তা করবেন না, তাঁদের এলপিজি-র জোগান তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের মোট চাহিদার ৬০ শতাংশ এলপিজি বিদেশ থেকে আমদানি করে কেন্দ্র। তবে পিএনজি পরিষেবায় এখনও অন্য দেশের উপর নির্ভর করতে হয় না। এ ক্ষেত্রে এই গ্যাস দেশেই উৎপন্ন হয়। বহু উৎস থেকে তা পাওয়া যায়। সঙ্কট কালে এলপিজির বিকল্প হিসেবে পিএনজিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Post Views: 92

Continue Reading

Previous: বাংলাদেশের জ্বালানি সংকট : এক ভয়াবহ পরিস্থিতি
Next: অসমে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি নয়া দলের, নাম ‘তৃণমূল বিজেপি’!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.