Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে পুত্রবধূকে বারংবার ধর্ষণ শ্বশুরের, ফোনে ‘তিন তালাক’ দিলেন স্বামী

উত্তরপ্রদেশে পুত্রবধূকে বারংবার ধর্ষণ শ্বশুরের, ফোনে ‘তিন তালাক’ দিলেন স্বামী

Online Desk জুন 11, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: ছেলের স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে গুলি করে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে অভিযুক্ত। শুধু তাই নয়, ওই নির্যাতিতার স্বামী তাঁকে ফোনে তিন তালাক দিয়েছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। ইতিমধ্যে অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নারী অভিযোগে আরও বলেন, ঘটনার পর তিনি যখন সাহায্য চেয়েছিলেন, তখন তাঁর শাশুড়ি, ননদ ও দেওর তাঁকে সাহায্য না করে উল্টে মারধর করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখনউয়ের বাসিন্দা ওই মহিলা। ২০২৩ সালে তিনি বিয়ে করেন। অভিযোগ, কাজের সূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। আর সেই সুযোগে শ্বশুর তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। কাউকে কিছু জানালে বন্দুক দিয়ে গুলি করে খুনের হুমকিও দিয়েছে অভিযুক্ত। তিনি জানান, ২৪ জানুয়ারি সর্বশেষ তাঁকে নির্যাতন করে অভিযুক্ত শ্বশুর। তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় নির্যাতিতার স্বামী দাবি করেছেন, তাঁর স্ত্রীর অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে। যে কারণে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এদিকে ওই মহিলার অভিযোগ, বাপের বাড়িতে ফিরে আসার পর তাঁর স্বামী ফোনে তাঁকে ‘তিন তালাক’ দেন। গোটা বিষয়টি নিয়ে পুলিশ স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর ও ননদের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র আওতায় মামলা দায়ের করেছে।

রূপাইডিহা থানার পুলিশ আধিকারিক রমেশ কুমার রাওয়াত জানিয়েছেন, অভিযোগ ও পাল্টা অভিযোগের তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তাঁর কথায়, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ উল্লেখ্য, ২০১৯ সালে ভারতে ‘তিন তালাক’ প্রথাকে বেআইনি ঘোষণা করা হয়। কোনও মুসলিম স্বামী তাৎক্ষণিক ‘তিন তালাক’ দিলে তাঁকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হতে পারে।

Post Views: 84

Continue Reading

Previous: সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক, সময়ের আগেই হাজির ভগ্ন তৃণমূলের সেনাপতি
Next: মমতা-অভিষেকের নেতৃত্বে প্রশ্ন তুলে বিস্ফোরক কাকলি, তৃণমূলে বাড়ছে অস্বস্তি

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.