Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক, সময়ের আগেই হাজির ভগ্ন তৃণমূলের সেনাপতি

সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক, সময়ের আগেই হাজির ভগ্ন তৃণমূলের সেনাপতি

Online Desk জুন 11, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: সই জাল কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। সেই তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। এদিন নির্ধারিত সময়ের আগেই বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ সিআইডি দফতরে পৌঁছন ভগ্ন তৃণমূলের সেনাপতি।

বিধানসভায় সই জাল-কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি আগে তাঁকে একাধিক বার তলব করেছে। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। কখনও শারীরিক অসুস্থতার কথা বলে কখনও শহরের বাইরে থাকার কারণে। তবে রাজ্যের গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জানায়, এদিনই সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে আদালত সেই সঙ্গে জানিয়ে দেয়, এখনই সিআইডি অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। দু’সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা যাবে না।

অন্য দিকে তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবারই অভিষেকের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অভিষেক দলে থাকলে তিনি থাকবেন না। হয় অভিষেক নইলে তাঁকে যে কোনও একজনকে বাছাই করার জন্য বলেছেন কল্যাণ। তিনি অভিষেকের ঔদ্ধত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয় বৃহস্পতিবার শুনানির আগে অভিষেকের এই মামলা থেকে আইনজীবী হিসেবে সরে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Post Views: 86

Continue Reading

Previous: ‘আজ রাতে ইরানে কঠোর হামলা হবে’, খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিয়ে নতুন হুমকি ট্রাম্পের
Next: উত্তরপ্রদেশে পুত্রবধূকে বারংবার ধর্ষণ শ্বশুরের, ফোনে ‘তিন তালাক’ দিলেন স্বামী

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.