Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভীষণ কষ্ট পাচ্ছি আমি’, পদপিষ্টে ৪১ জনের মৃত্যুর ঘটনায় মন্তব্য বিজয়ের

‘ভীষণ কষ্ট পাচ্ছি আমি’, পদপিষ্টে ৪১ জনের মৃত্যুর ঘটনায় মন্তব্য বিজয়ের

Online Desk সেপ্টেম্বর 30, 2025
vijay-2.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার তামিলনাড়ুর কারুরে তাঁর ডাকা সমাবেশে পদপিষ্টের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি নেতা তথা অভিনেতা বিজয়। তামিলাগা ভেটরি কাজাগম-এর প্রতিষ্ঠাতা এত মানুষের মৃত্যুতে যে কষ্টেতে রয়েছে তা জানাতে ভোলেননি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় বিজয় বলেন, ‘ভীষণ কষ্ট পাচ্ছি আমি।’

এদিন তামিল অভিনেতা আরও বলেন, আমরা কোনও ভুল করিনি। তবুও স্ট্যালিন প্রতিশোধ নিতে চাইছেন। ইতিমধ্যে ওই ঘটনায় বিজয়ের দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার প্রেক্ষিতে অভিনেতার মন্তব্য, ‘আপনার যদি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থাকে, যা ইচ্ছে আমার সঙ্গে করুন। কিন্তু আমার নেতাদের গায়ে হাত দেবেন না। আমি বাড়িতে বা অফিসে আছি।’ পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে বিজয় বলেন, ‘মানুষের সুরক্ষার সঙ্গে আমরা কখনওই আপোস করিনি। রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখেই আমরা পুলিশের কাছ থেকে সভার অনুমতি নিয়েছিলাম। নিরাপদ জায়গাতেই যাতে সভা হয়, সেটাই চাইছিলাম আমরা। কিন্তু যা ঘটেছে, তা উচিত হয়নি। এ রকম বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে কখনও পড়তে হয়নি আমাকে। ভীষণ কষ্ট পাচ্ছি আমি।’

উল্লেখ্য, পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। পদ্ম শিবিরের তরফে গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। অন্য দিকে বিজয়ের দলের দাবি, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পুলিশের লাঠি চালানো এবং পাথর ছোড়াছুড়ি শুরু হওয়ার কারণেই পদপিষ্টের ঘটনা ঘটে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Post Views: 116

Continue Reading

Previous: আমেরিকায় ফের কড়াকড়ি, এইচ-১বি ভিসায় আসছে বড়সড় রদবদল
Next: মার্কিন প্রশাসনে ‘শাটডাউন’, বন্ধ হয়ে যাবে হাজার হাজার সরকারি কর্মীর বেতন

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.