Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাজেটে কল্পতরু মমতা সরকার, বেকারভাতার পাশাপাশি বাড়ল লক্ষ্মীর ভান্ডার

বাজেটে কল্পতরু মমতা সরকার, বেকারভাতার পাশাপাশি বাড়ল লক্ষ্মীর ভান্ডার

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
chandrima-mamata.jpg

বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু রাজ্য সরকার। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, বেকার ভাতা থেকে ডিএ, যুব সাথী, ভোটবাক্সে ফের কবজা জমাতে বাজেটে হাত উপুড় করে দিল মমতা সরকার।
মহিলা ভোটবাক্সের কথা মাথায় রেখে ফের বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে ৫০০ টাকা করে বাড়ল মাসিক ভাতা। তার ফলে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন মাসিক ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে ১৭০০ টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা।
ডিএ বাড়ল ৪ শতাংশ। পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে ডিএ। বাজেটে বাংলার যুব সাথী নামে নয়া কর্মসূচি শুরু করা হচ্ছে। কর্মসংস্থান এর জন্য এই কর্মসূচি। আগামী ১৫ই অগাস্ট থেকে শুরু হবে এই কর্মসূচি। ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা প্রতি মাসে ১৫০০ টাকা বেকারভাতা পাবেন। ৫ বছরের জন্য।
আশা কর্মীদের ১০০০ টাকা বেড়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা ও আইসিডিএস কর্মীর পরিজনরা এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। অন্যদিকে, রাজ্য সরকারের পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প অধীনে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা লাভ করেন। তাঁদের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত আর্থিক চাপ কমানোর লক্ষ্যে, ২ লক্ষ টাকার অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে আরও যে অতিরিক্ত ব্যয় হবে, তার ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
বাজেট পেশের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১কোটি ৭২ লক্ষ মানুষ কে দরিদ্র সীমা থেকে বের করে নিয়ে আসা গেছে। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী গিগ ওয়ার্কারদের নিয়ে কথা বলেন। তিনি জানান, গিগ ওয়ারকারদের জন্য একটা পোর্টাল খোলা হবে। সেখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা সার্ভে হবে। অসুস্থ হলে, মারা গেলে পরিজনরা সাহায্য পাবে।

Post Views: 88

Continue Reading

Previous: সাধারণের স্বার্থে বালুরঘাট হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন ওপিডি
Next: মূক ও বধির কন্যাকে ধর্ষণ করেছে বাবাই! প্রমাণ মিলল ডিএনএ পরীক্ষায়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.