Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মূক ও বধির কন্যাকে ধর্ষণ করেছে বাবাই! প্রমাণ মিলল ডিএনএ পরীক্ষায়

মূক ও বধির কন্যাকে ধর্ষণ করেছে বাবাই! প্রমাণ মিলল ডিএনএ পরীক্ষায়

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের মূক ও বধির কন্যাকে ধর্ষণ করে গর্ভবতী করেছিলেন বাবাই! ১৭ জন পুরুষের ডিএনএ পরীক্ষার পর প্রমাণ পেলেন তদন্তকারীরা। মুম্বইয়ের ২০ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় ভ্রূণের সঙ্গে প্রমাণ মেলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, গত বছর সেপ্টেম্বরে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তদন্তকারীরা আগেই এক জন পুরুষকে গ্রেফতার করেছিল। ১৭ বছর বয়সী এক জনকেও আটক করেছিল পুলিশ। যাদের দুজনকেই ওই মহিলা চিহ্নিত করেছিল তাঁকে ধর্ষণ করেছে বলে। তবে অন্যদের ভূমিকাও আতস কাচের তলায় রেখেছিল পুলিশ। ধর্ষণের ঘটনার তদন্তে নেমে ১৭ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। যার পরেই বাবার ডিএনএ-এর সঙ্গে মিলে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্যাতিতা তরুণী তাঁর ঠাকুমার কাছে অভিযোগ করেন, তাঁর পেটে অস্বস্তি হচ্ছে বলে। এর পর তাঁকে শহরের কামা ও অ্যালব্লেস হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্তা। সেই সঙ্গে হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলা প্রথমে পুলিশের কাছে কিছু জানাতে অস্বীকার করেন। এরপর পুলিশ আধিকারিকরা তাঁর বাবার সঙ্গে কথা বলেন। তিনি যৌন নির্যাতনের বিষয়ে প্রশ্নগুলি উড়িয়ে দেন। পাশাপাশি কীভাবে তার মেয়ে অন্তঃসত্তা হয়ে পড়ল সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে অস্বীকার করে সে।
তবে, শেষমেষ মহিলা রাজি হওয়ায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দুই জনকে গ্রেফতার করে এবং বাবা-সহ ১৭ জন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করা হয়। গত ২৭ জানুয়ারি রিপোর্টে শুধুমাত্র তাঁর বাবার সঙ্গে ভ্রুণের ডিএনএ-এর মিল পাওয়া গিয়েছে।

Post Views: 203

Continue Reading

Previous: বাজেটে কল্পতরু মমতা সরকার, বেকারভাতার পাশাপাশি বাড়ল লক্ষ্মীর ভান্ডার
Next: ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস

সম্পর্কিত গল্প

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.