Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিংশ শতাব্দীতে দেখা গেল মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল মহারাষ্ট্রে

বিংশ শতাব্দীতে দেখা গেল মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল মহারাষ্ট্রে

Online Desk মে 17, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দোষ ছিল মন্দিরে ঢোকা তাঁর জেরে মহিলাকে অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়। ভয়ংকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরের ওয়াঘরি এলাকায়। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় এক রাজপুত পরিবারকে একঘরে করে দিয়েছিল স্থানীয় এক খাপ পঞ্চায়েত। ওই পরিবার কে স্থানীয় মন্দির থেকে একঘরে করে দেওয়া হয়েছিল। ঘটনার দিন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। সেখানে ওই রাজপুত পরিবারের এক যুবক এসে উপস্থিত হয়, এবং তাঁদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদ জানান। বলেন, তাঁরা কোনও অন্যায় করেননি ফলে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়। স্থানীয়দের উপস্থিতিতে জোর করে মন্দিরে ঢোকেন তিনি। এই ঘটনায় যুবকের উপর ক্ষুব্ধ হন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যরা।
অভিযোগ, এরপরে ওই যুবককে মন্দির থেকে ফেরার পথে রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করা হয়। তাদের কে হুমকি অ দেওয়া হয় যদি তাঁরা থানায় গিয়ে অভিযোগ করা হয়। কান্তা প্রেম রাজপুত (৫০), তাঁর বোন গীতা রাজপুত এবং মেয়ে অঞ্জলিকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে রাস্তায় তাঁদের আটকানো হয়। তাঁদের পোশাক ছিঁড়ে, চুল কেটে, গলায় জুতোর মালা পরিয়ে ২ কিলোমিটার পথ হাঁটানো হয়। এমনকি অভিযুক্তদের পা ছুঁয়ে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। পরবর্তী কালে ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পলাতক দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Post Views: 125

Continue Reading

Previous: ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন সঙ্গে বৈঠকে মোদী; বাণিজ্য প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা
Next: কর্মীদের অত্যাচারের বিরুদ্ধে মাত্র ১৫ মিনিটে নেওয়া হবে অ্যাকশন; জানালো দুর্গাপুরের বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.