Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গায়ে জল পড়া নিয়ে বিবাদ, এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর-সহ ৩

গায়ে জল পড়া নিয়ে বিবাদ, এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর-সহ ৩

Online Desk এপ্রিল 21, 2026
yusuf-pathan.jpg

ওঙ্কার ডেস্ক: রাস্তায় জমা জল গায়ে ছিটকে পড়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর-সহ চার ব্যক্তির বিরুদ্ধে। মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে প্রাক্তন ক্রিকেটারের শ্বশুর-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও এক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে ইউসুফ পাঠানের শ্যালকও রয়েছেন।

রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটে শনিবার। ইউসুফ খান (৩০) নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় জমা জল ছিটকে প্রাক্তন ক্রিকেটারের আত্মীয় শোয়েব খানের (৩৫) গায়ে লাগে। চালক ইউসুফের দাবি, তিনি গাড়ি থামিয়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও হুজ্জুতি শুরু করেন ইউসুফ পাঠানের আত্মীয় শোয়েব খান। অভিযোগ, শোয়েব ওই ব্যক্তিকে গালিগালাজ করেন। সেই সঙ্গে বাঁশের লাঠি দিয়ে তার গাড়ির কাচ ভেঙে দেন। শুধু তাই নয়, ইউসুফকে মারধর করা হয় বলে অভিযোগ।

বাড়ি ফেরার পর আক্রান্ত চালকের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দেয় তাঁকে। সেই মতো প্রস্তুতি নেওয়ার সময় পথে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা হয় ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান ওরফে মাকালিকের। পুলিশ জানায়, খালিদ তাঁর ছেলে উমরশাদ খান (৩৫), শোয়েব খান এবং আরেক অভিযুক্ত শেহবাজ পাঠানকে সঙ্গে নিয়ে ইউসুফ খান ও তার পরিবারের উপর আবারও চড়াও হন। পুলিশ জানিয়েছে, বাঁশের লাঠি ও বেসবল ব্যাট দিয়ে অভিযুক্তরা ইউসুফ খান ও তার আত্মীয়দের ওপর হামলা চালায়। এই হামলায় ইউসুফ খানের ভাই সালমানের হাত ভেঙে যায়। তাঁর কাকা জাকি আহমেদও এই হামলায় গুরুতর জখম হন। পুলিশ সূত্রে খবর, তৃণমূল সাংসদের শ্বশুর-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 79

Continue Reading

Previous: ২১ জুলাইয়ের মধ্যে গোরখা সব সমস্যার নিষ্পত্তি করবে বিজেপি শিবির; কার্শিয়াং সভা থেকে আশ্বাস শাহের
Next: ‘মোদী সন্ত্রাসবাদী’! প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ মল্লিকার্জুন খাড়গের

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.