Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মোদী সন্ত্রাসবাদী’! প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ মল্লিকার্জুন খাড়গের

‘মোদী সন্ত্রাসবাদী’! প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ মল্লিকার্জুন খাড়গের

Online Desk এপ্রিল 21, 2026
modi-kharge-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। ইতিমধ্যে তাঁর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপির তরফে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে হাত মেলানোর জন্য এআইএডিএমকে-র তীব্র সমালোচনা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মঙ্গলবার এই বিতর্কিত মন্তব্য করেন।

ডিএমকে-নেতৃত্বাধীন জোটের সমর্থনে মঙ্গলবার চেন্নাইয়ে প্রচারে যান মল্লিকার্জুন খাড়্গে। সেখানে ভাষণ দেওয়ার সময় এআইএডিএমকে-এর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগ দেওয়া নিয়ে খাড়্গে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করেন। দাবি করেন, বিজেপি সাম্য ও ন্যায়বিচারে বিশ্বাস করে না। কংগ্রেস সভাপতির কথায়, ‘ওরা (এআইএডিএমকে) কীভাবে মোদীর সঙ্গে যোগ দিতে পারে? তিনি একজন সন্ত্রাসী। যিনি সাম্যে বিশ্বাস করেন না। তাঁর দল সাম্য ও ন্যায়বিচারে বিশ্বাস করে না। আর এই মানুষগুলো তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে, এর অর্থ হলো তারা গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে…’

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। শেষ দিনে প্রচারে ভাষণ দেওয়ার সময় এআইএডিএমকে-বিজেপি জোটকে তীব্র আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি রাখঢাক না রেখেই বলেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এআইএডিএমকে ‘গণতন্ত্র এবং আন্নাদুরাই, কামরাজ, পেরিয়ার… ও বাবাসাহেব আম্বেদকরের দর্শনকে দুর্বল করছে।’ এদিন খাড়্গে প্রতিশ্রুতি দেন কংগ্রেস ডিএমকে জোট তামিলনাড়ুতে মান সম্মত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া জারি রাখবে।

Post Views: 124

Continue Reading

Previous: গায়ে জল পড়া নিয়ে বিবাদ, এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর-সহ ৩
Next: আইসিসির নির্দেশ মানতেই হবে, নেতানিয়াহুকে কড়া বার্তা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.