Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপিশাসিত উত্তরাখণ্ডে বাংলায় কথা বলে পুলিশের হাতে আক্রান্ত অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী

বিজেপিশাসিত উত্তরাখণ্ডে বাংলায় কথা বলে পুলিশের হাতে আক্রান্ত অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী

Online Desk আগস্ট 20, 2025
20250820_164933.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা ভাষায় কথা বলার জন্য এ বার আক্রমণের লক্ষ্যবস্তু হলেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী। বিজেপিশাসিত উত্তরাখণ্ডের পুলিশ ওই জওয়ান পরিবারের উপর চড়াও হয়েছে বলে অভিযোগ।প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির কারণে পুলিশ ওই জওয়ানকে এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শয‌্যাশায়ী তাঁর ১৮ বছর বয়সী ডাক্তারি পড়ুয়া কন‌্যা।

জানা গিয়েছে, আক্রান্ত প্রাক্তন বিএসএফ কর্মীর নাম কিরণ সিংহরায়। বর্তমানে সপরিবারে তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে বসবাস করছেন। দেরাদুনের বাসিন্দা, পেশায় শিক্ষিকা স্ত্রী সন্তোষ সিংহরায়ের সঙ্গে দেরাদুনের জি-৩, রেসকোর্স এলাকায় থাকেন তিনি। অভিযোগ, কিরণের স্ত্রীকে পুলিশ বেধড়ক মারধর করে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মেয়ে। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশকর্মীদের ও প্রতিবেশীর শাস্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন প্রাক্তন বিএসএফ কর্মী। গোটা বিষয়টি তিনি জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ‌্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও।

পুলিশি অত‌্যাচারের পর প্রাণ বাঁচাতে কিরণ বাংলায় সোদপুরের পৈতৃক বাড়িতে ফিরে এসেছেন। সোদপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ১৩ আগস্ট বিদ্যুতের তার টানা নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী মনজিৎ সিং এর সঙ্গে বচসা হয়। সেই বচসার জেরে স্থানীয় নেহরু কলোনি থানার পুলিশকে সঙ্গে নিয়ে এসে অভিযুক্ত তাঁর বাড়িতে চড়াও হয়। সেখানেই কিরণের স্ত্রীকে ম মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মাকে ছাড়াতে থানায় গেলে মেয়েকেও মারধর করা হয়।

উল্লেখ্য বাংলা ভাষায় কথা বলার কারণে দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। এই আবহে এ বার প্রাক্তন বাঙালি বিএসএফ জওয়ানের পরিবারের উপর হামলার ঘটনা সামনে এল।

Post Views: 200

Continue Reading

Previous: নিয়োগ মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সমন জারি ইডি আদালতের
Next: দিল্লির রাজপথ থেকে কুকুর সড়ানোর ক্ষোভেই মুখ্যমন্ত্রীর উপর হামলা; গ্রেফতার হামলাকারী

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.