Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আই প্যাক মামলায় রাজ্যের মুলতুবি আবেদন খারিজ, মামলার শুনানি আর পিছাবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

আই প্যাক মামলায় রাজ্যের মুলতুবি আবেদন খারিজ, মামলার শুনানি আর পিছাবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

Online Desk মার্চ 18, 2026
SC.jpg

ওঙ্কার ডেস্কঃ আই প্যাক মামলা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত অব্যাহত। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সেই সংঘাত আরোও তীব্র হল। সুপ্রিম কোর্ট জানাল, আই প্যাক মামলার শুনানি আর পিছোবে না। রাজ্যের তরফে এই মামলা স্থগিতের আবেদন সরাসরি খারিজ করল শীর্ষ আদালত।
বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী শ্যাম দিবান সময় আবেদন করেন। তাঁর বক্তব্য ছিল, ইডি যে ‘রিজয়েন্ডার অ্যাফিডেভিট’ জমা দিয়েছে, তাতে নতুন কিছু অভিযোগ ও তথ্য যুক্ত হয়েছে। সেগুলির জবাব প্রস্তুত করতে সময় প্রয়োজন। ইডির পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদন তীব্রভাবে বিরোধিতা করেন। তাঁর সাফ বক্তব্য, এটি শুধুই শুনানি বিলম্ব করার কৌশল। তিনি জানান, চার সপ্তাহ আগেই ওই নথি জমা পড়েছে, ফলে রাজ্যের কাছে পর্যাপ্ত সময় ছিল জবাব দেওয়ার।
শীর্ষ আদালতও রাজ্যের যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি মিশ্র স্পষ্ট ভাষায় বলেন, “আপনারা আদালতকে নির্দেশ দিতে পারেন না। রেকর্ডে যা আছে, সবই বিবেচনা করা হবে। এখানে যেন স্থগিতাদেশ নিয়েই লড়াই চলছে।”
রাজ্যের আরেক আইনজীবী মেনাকা গুরুস্বামীও দাবি করেন, ইডির নথিতে নতুন তথ্য রয়েছে, তাই সময় প্রয়োজন। কিন্তু আদালত জানিয়ে দেয়, শুনানি চলবে।
মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল বলেন, “ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি আইনে উল্লিখিত অপরাধগুলি তদন্ত করার জন্য অনুমোদিত। কিন্তু তাদের তদন্ত করা কোনও মৌলিক অধিকার নয়।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র বাইরে ইডির কোনও ক্ষমতা নেই। তবে তারা কোন মৌলিক অধিকারের দাবি করছে?”
অবশেষে আদালত রাজ্যের একটি প্রাথমিক আপত্তি শোনার অনুমতি দেয়। ইডির এই রিট পিটিশন আদৌ গ্রহণযোগ্য কি না, সেই প্রশ্নে আগে শুনানি হবে। যদিও ইডির পক্ষ থেকে বলা হয়, মূল মামলার সঙ্গেই এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আগামী সপ্তাহে ফের আইপ্যাক মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Post Views: 67

Continue Reading

Previous: লারিজানির পর নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী? ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইজরায়েলের
Next: মধ্য এশিয়া থেকে ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘জাগ লাড়কি’ সফলভাবে পৌঁছাল দেশে

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
maoist.jpg

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.