Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিবহণ দফতরের ২০০ কাছাকাছি ছোট-বড় বাস রুট বন্ধ, এবার পিপিপি মডেলে বাস চলবে বন্ধ রুট গুলিতে

পরিবহণ দফতরের ২০০ কাছাকাছি ছোট-বড় বাস রুট বন্ধ, এবার পিপিপি মডেলে বাস চলবে বন্ধ রুট গুলিতে

Online Desk জানুয়ারি 17, 2024
NBSTC.png

সুমন গঙ্গোপাধ্যায়, কলকাতাঃ একদিকে বাসের অভাব অপরদিকে লোকসানের ভয়, বন্ধ একাধিক রুট, স্বাভাবিকভাবেই সমস্যা তে পড়তে হচ্ছে যাত্রীদের। এবার এই সমস্যা সমাধান করতে একটু নতুন ‘পাইলট প্রজেক্ট ‘ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
রাজ্যে এই মুহূর্তে প্রায় ২০০ কাছাকাছি ছোট-বড় রুট বন্ধ। পরিবহণ দফতর সূত্রে খবর, এর মূল কারণ বাসের অভাব, আর আবশ্যই লোকসানের ভয়। আর এই লোকসানের অন্যতম কারণ পরিবহণ দফতরের এক শ্রেণীর কর্মচারীদের ‘দুর্নীতি’। তবে এবার সেই ব্যবস্থা বদল করে ‘এক ঢিলে দুই পাখি ‘ মারতে চাইছে পরিবহণ দফতর।
পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী’র বক্তব্য,” আমি দায়িত্ব নেওয়ার পর বর্তমানে আমদের দফতরের বিভিন্ন কর্পোরেশন এর বাসের সংখ্যা রিভিউ করি, তাতে দেখা যায় প্রায় ৫০০ মতো বাস শুধুমাত্র অব্যবহার আর রক্ষণাবেক্ষণ এর কারণে ডিপো গুলোতে পরে নষ্ট হচ্ছে, অথচ প্রয়োজনের তুলনায় বাস রাস্তায় নেই। তখন ঠিক করি এই সিস্টেম বদল করতে হবে।” এই ‘পাইলট প্রজেক্ট’ এর প্রথম ধাপ হিসাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন ডিপো তে থাকা বাস গুলোর বর্তমান অবস্থা যাচাই করে সেগুলো কে তিনটি ক্যাটাগরি তে ভাগ করা হয়।
কি সেই ক্যাটাগরি? স্নেহাশীষ চক্রবর্তী জানান ” যে বাস গুলি একদমই ব্যবহার যোগ্য নয় তার তালিকা প্রথমে করি, যে বাস গুলো অল্প মেরামত করলে রাস্তায় নামানো যাবে তার তালিকা এবং যে গুলো মেরামতির জন্যে অনেক সময় লাগবে তার তালিকা করতে বলা হয়, এবং সেই মতো বাজেট তৈরি করি। ”
এই ‘ মেডিক্যাল টেস্ট ‘ এর ফলে প্রথমেই ১০০ টি বাসকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। বাকী বাস গুলোকে মেরামত করা হয়। পরিবহণ মন্ত্রীর দাবি,” আমরা ৪০০ বাস এর পাশাপাশি নতুন করে আরও ২৬৫ টি বাস কিনি। সব মিলিয়ে হাতে আরও নতুন ৬৬৫ টি বাস রাস্তায় নামার জন্যে তৈরী করি।”
এই ৪০০ বাসের মধ্যে প্রাথমিকভাবে ১০০ বাস কে নতুন করে রাস্তায় নামানো হয়, তবে সমস্যা শুরু হয় এখানেই, মন্ত্রীর মতে, ” প্রায় প্রতিদিনই দেখা যায়, ২০০০- ৩০০০ টাকা ক্ষতি হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই নতুন ৬৬৫ আমরা আর নিজেরা চালাবো না।”
আর এই সমস্যা সমাধানে এবার পিপিপি মডেলে এই ৬৬৫ টি বাস চালাবে পরিবহণ দফতর। ঠিক হয়েছে, এই সরকারি বাস গুলো চাইলে যে কোনো ব্যক্তি বা সমবায় নিতে পারবে, তার জন্যে সেই মালিক বাস প্রতি ১০০০০ টাকা করে পরিবহণ দফতরকে ভাড়া বাবদ দেবে। মন্ত্রীর বক্তব্য,” তেল, থেকে শুরু করে ড্রাইভার, কন্ডাক্টর সবই বহণ করতে হবে ওই মালিককেই। তারা সরকারী কর্পোরেশন এর নাম ব্যবহার করতে পারবে। এর ফ লে সরকারকে আর নতুন করে কোনও অর্থ দিতে হবে না, লোকসানের ও ভয় থাকবে না, উল্টে সরকারের তহবিলে টাকাও আসবে আমাদের আর লোকসানের ভার বহন করতে হবে না ।”
প্রাথমিকভাবে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের মাধ্যমে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে এই পিপিপি মডেলের সরকারী বাস দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাসেই এই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করবে পরিবহণ দফতর।
পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, ” তবে আমাদের যে বাড়তি ড্রাইভার বা কন্ডাক্টর আছেন তাদের আমরা দফতরের অন্য কাজে ব্যবহার করব। আমাদের আরও একটা লক্ষ থাকবে এই পিপিপি মডেলের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া রুট গুলো ফের চালু করা।”

Post Views: 113

Continue Reading

Previous: ভিক্টোরিয়া হাউসের সামনেই আইএসএফের সভা?
Next: আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষক !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.