Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জোড়াফুল শিবিওর ছেড়ে অখ্যাত দল এনসিপিআই-তে নাম লিখিয়েছেন ২০ সাংসদ। তারা কেন্দ্রের শাসকশিবির এনডিএ জোটকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। তবে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে, এই ২০ বেসুরো সাংসদকে সরাসরি বিজেপিতে নেওয়া হবে কিনা তা নিয়ে। যদিও সূত্রের খবর, এখনই কেন্দ্রের শাসকদল এনসিপিআই সাংসদদের সরাসরি পদ্ম শিবিরে নিতে চাইছে না। গোটা বিষয়টি এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এনসিপিআই-এর কুড়ি সাংসদকে এনডিএ-র ছাতার তলায় আনার ক্ষেত্রে তাড়াহুড়োতে নারাজ বিজেপি। আইনি জটিলতার মধ্যে যাতে না পড়তে হয় সেদিকে সতর্ক থাকতে হচ্ছে। সুপ্রিম কোর্টে চলা এক মামলার গতিপ্রকৃতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিব সেনার উদ্ধব শিবিরের ছয় সাংসদ শিন্ডে গোষ্ঠীতে যোগদান করেছে। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সর্বোচ্চ আদালত লোকসভার স্পিকার ওম বিড়লার জবাব তলব করেছে। সেই মামলার কী রায় আসে তা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কপিল সিব্বাল। ফলে আইনি দিকটি আরও খতিয়ে দেখতে চাইছেন বিজেপি নেতারা।
এদিকে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দেরকে এক মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটি আয়োজিত হবে আগামী মঙ্গলবার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআই সাংসদদের ডাকা হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে থাকতে পারেন।

Post Views: 21

Continue Reading

Previous: লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব
Next: মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026

You may have missed

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.