Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয়দের নেপালে যেতে নিষেধ দিল্লির, আটকে থাকাদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক

ভারতীয়দের নেপালে যেতে নিষেধ দিল্লির, আটকে থাকাদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক

Online Desk সেপ্টেম্বর 9, 2025
N.jpg

ওঙ্কার ডেস্ক : নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের আপাতত সে দেশে যেতে নিষেধ করল বিদেশ মন্ত্রক। যাঁরা এখনও নেপালে রয়েছেন, তাঁদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন ঘরের বাইরে না যান। একটি নির্দেশিকা প্রকাশ করে এ কথা জানিয়েছে দিল্লি। প্রয়োজনে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়েছে নেপালে থাকা ভারতীয়দের। আপৎকালীন পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে, দূতাবাস— +৯৭৭-৯৮০৮৬০২৮৮১ এবং +৯৭৭-৯৮১০৩২৬১৩৪।

গত দু দিন ধরে যুবসমাজের বিক্ষোভে উত্তাল নেপাল। উত্তেজনার পরিস্থিতিতে সেখানে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত অন্তত ২০জন। নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। একটি বিবৃতি দিয়ে এদিন জানানো হয়েছে, ‘‘সোমবার থেকে নেপালে যা ঘটছে, তার উপর নজর রেখেছি। অনেক তরুণের প্রাণ গিয়েছে বলে দুঃখিত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘নেপালের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আশা করব, বিক্ষোভকারীরা সংযত হবেন এবং শান্তিপূর্ণ ভাবে বিষয়টি নিয়ে কথা বলবেন।’’

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন জায়গায় কার্ফু জারি রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালের প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। কাঠমান্ডুর ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রয়েছে। তাই ওখানে আটকে পড়েছেন অনেক ভারতীয়। এমনিতে ভারত থেকে বহু পর্যটক সারা বছর জুড়ে নেপালে যান। তাই সেখানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে অনেক পর্যটকও রয়েছেন বলে জানা গেছে।

Post Views: 130

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চূড়ান্ত ফলাফল শীঘ্রই
Next: বাসভবনে আগুন বিক্ষুব্ধদের, জীবন্ত পুড়ে মৃত্যু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.