Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • নেতাজির জন্মভিটে কোদালিয়ায় পালিত হল ১২৮ তম জন্মবার্ষিকী

নেতাজির জন্মভিটে কোদালিয়ায় পালিত হল ১২৮ তম জন্মবার্ষিকী

Online Desk জানুয়ারি 23, 2025
FotoJet.jpg

বাবলু প্রামানিক দক্ষিণ ২৪ পরগনাঃ সোনারপুরের পরের স্টেশন সুভাষগ্রাম সেখান থেকে রিক্সায় কয়েক মিনিট গেলেই কোদালিয়া যা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভিটে। আজ ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী। দুপুর ১২:১৫ মিনিটে জন্মগ্রহন করেছিলেন দেশনায়ক, ঠিক সেই সময় প্রত্যেক বছরের মতো এবারও নিয়ম মেনে তাঁর জন্মসময়ে শঙ্খধ্বনির মাধ্যমে কোদালিয়ায় পালিত হল নেতাজির জন্মবার্ষিকী। দিন শুরু হয় সকাল নয় টায় নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাছাড়াও আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠান। পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে নেতাজি মিউজিয়াম।
ইতিমধ্যেই সকাল থেকে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক পল্লব কুমার দাস বলেন, “কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে৷ সকাল থেকেই নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সঙ্গে খুলে দেওয়া হয়েছে মিউজিয়ামও। নেতাজির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র থেকর শুরু করে বই, খাতা, পালঙ্ক সমস্তটাই দেখতে পাবেন আগত দর্শকরা”।
নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয়া বেলা বসু জানান, “ তিনি প্রত্যেক বছর এই দিনটিতে নেতাজির জন্মভিটেতে আসেন। এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি”। তিনি আরও জানান, “নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আত্মীয় হন। প্রতিবছর দুর্গাপুজোর পর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় পার্কে আমাদের বাড়িতে বিজয় দশমীর প্রণাম জানাতে যেতেন। নেতাজির সঙ্গে আমাদের পরিবারের সদস্যদের বহু ছবিও রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে সংস্কারের কাজ করা হয়েছে ৷ কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে”।

Post Views: 112

Continue Reading

Previous: ইডেনে হল না শামির কামব্যাক, সাংবাদিক সম্মেলনে জল্পনা উস্কে দিলেন অর্শদীপ
Next: ভুতের প্রেমে পড়ছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী ? সামনে এল ‘অমরসঙ্গী’ সিনেমার ট্রেলার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.