Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়াদিল্লির পাল্টা ইসলামাবাদের, ভারতের রাষ্ট্রদূতকে ডিমার্শে ধরাল পাকিস্তান

নয়াদিল্লির পাল্টা ইসলামাবাদের, ভারতের রাষ্ট্রদূতকে ডিমার্শে ধরাল পাকিস্তান

Online Desk এপ্রিল 25, 2025
IMG-20250425-WA0004.jpg

ওঙ্কার ডেস্ক: দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ভারতের রাষ্ট্রদূতকে ডিমার্শে অর্থাৎ কড়া প্রতিবাদপত্র ধরাল পাকিস্তান। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

জানা গিয়েছে বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতের চার্জ দ্য’অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করেছিল পাক বিদেশ মন্ত্রক। এর পর তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদপত্র তুলে দিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিল সহ একাধিক পদক্ষেপ নেওয়ার পর বৈঠকে বসেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।নিরাপত্তা কমিটির সেই বৈঠকের পর ইসলামাবাদের তরফেও বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, বায়ুসেনা এবং নৌবাহিনীর অ্যাটাশেদের দেশত্যাগের নির্দেশ, ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে দেওয়া।

অন্য দিকে ভারত জলচুক্তি বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের ২৪ কোটি মানুষের জল দরকার। ভারত যদি জল বন্ধ করে দেয়, সেটা যুদ্ধ ঘোষণারই সামিল হবে। ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে।’

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পর দায় স্বীকার করে নিয়েছে লস্কর ই তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এই হামলার পিছনে পাকিস্তানের মদত থাকতে পারে বলে বিভিন্ন মহল থেকে জল্পনা শুরু হয়। কিন্তু ইসলামাবাদের তরফে দাবি করা হয়, এই হামলার সঙ্গে পাকিস্তান কোনও ভাবে যুক্ত নয়।

Post Views: 78

Continue Reading

Previous: আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন, কোন ছবিতে ফিরছেন অভিনেত্রী?
Next: তিন দশক ধরে ‘জঙ্গিদের প্রশ্রয়’ দিচ্ছে পাকিস্তান ! স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, দায় চাপিয়েছেন আমেরিকা ও ব্রিটেনের উপর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.