Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • এবার বালুরঘাট থেকে সরাসরি বাসে মায়াপুর, চালু হল নতুন সরকারি পরিষেবা

এবার বালুরঘাট থেকে সরাসরি বাসে মায়াপুর, চালু হল নতুন সরকারি পরিষেবা

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-48.webp

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের কৃষ্ণভক্তদের জন্য বড় সুখবর। এবার থেকে বালুরঘাট থেকে সরাসরি সরকারি বাসে পৌঁছে যাওয়া যাবে মায়াপুর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে চালু হল বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা। আজ, সোমবার সকালে বালুরঘাট বাস ডিপো থেকে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাপি সরকার, বিনয় কুমার বর্মন-সহ অন্যান্যরা।

পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় বালুরঘাট ডিপো থেকে মায়াপুরের উদ্দেশে ছাড়বে বাসটি। পথে ২১টি স্টপেজ পেরিয়ে বিকেল ৫টা নাগাদ মায়াপুরে পৌঁছবে। অন্যদিকে, প্রতিদিন সকাল ৭টায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশে ছাড়বে আরেকটি বাস। একইভাবে ২১টি স্টপেজ পেরিয়ে সেটি বালুরঘাটে পৌঁছবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, রাজ্য সরকার নতুন করে এক হাজার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ৪৩৫টি নতুন বাস এসেছে। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সিএনজি চালিত বাস পরিষেবা চালুর উপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে নতুন বাস নামিয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

নতুন এই পরিষেবা চালু হওয়ায় বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের মায়াপুর যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মায়াপুরে যাতায়াতকারী কৃষ্ণভক্তদের কাছে এই বাস পরিষেবা বাড়তি সুবিধা এনে দেবে।

Continue Reading

Previous: ২৩ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২টি রাশির ভাগ্যফল
Next: বাংলাদেশে হামে মৃত্যুমিছিল! ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

সম্পর্কিত গল্প

1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়ার কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়ার কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412922.jpg

নেপালের পাশে ভারত, পড়শি দেশকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.