Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজো মিটলেই রাজ্যে একাধিক আসনে উপনির্বাচন ?

পুজো মিটলেই রাজ্যে একাধিক আসনে উপনির্বাচন ?

Online Desk সেপ্টেম্বর 26, 2024
election.png

অমিত কুমার দাস, কলকাতাঃ আরজিকর ঘটনা নিয়ে বর্তমানে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। এই আবহে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করছেন জহর সরকার। সেই আসনেই এবার ভোট করানোর জন্য তৎপর হলো নির্বাচন কমিশন। পুজোর পর রাজ্যের ছ’টি বিধানসভায় উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে রাজ্যসভার নির্বাচনকেও সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশন থেকে রাজ্যের বিধানসভার সচিব কে বিস্তারিত তথ্য চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে। এ আর ও কারা থাকবেন, তাঁদের বিস্তারিত তথ্য সহ যাবতীয় তথ্য চলতি মাসের মধ্যেই পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গত ১৯শে সেপ্টেম্বর পদত্যাগ করছেন জহর সরকার যার মেয়াদকাল ছিল ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত। সম্প্রতি আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের সামনে যে একটা বড় চ্যালেঞ্জ উঠে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। কমিশন সূত্রে খবর । আসন্ন দুর্গাপুজোর পরই রাজ্যের ছ’টি বিধানসভায় উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ওই একই সঙ্গে রাজ্যসভার নির্বাচনকেও সম্পন্ন করতে চাইছে নির্বাচন । সম্প্রতি আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের সামনে যে একটা বড় চ্যালেঞ্জ উঠে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকেই নির্বাচন কমিশন সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে আদৌ কি সম্ভব হবে নাকি রাজ্যের বর্তমান পরিস্থিতির ফলে এবার রাজ্যের মানুষ পালাবদল ঘটাবে সেটাই এখন দেখার।
যদিও কমিশন সূত্রে খবর ঘোষনার পরপরই রাজ্যের উপ-নির্বাচনের এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তবে এবারের সংখ্যাটা যে অন্যবারের তুলনায় বেশি থাকবে তা কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। আর আবহে সব রাজনৈতিক দলগুলোই রীতিমতো এখন থেকেই মাটি কামড়ে নামতে শুরু করেছে। পাশাপাশি বুধবার বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম গত হয়েছেন। কমিশন কি ওই জায়গায় এই ছয়টি বিধানসভার উপনির্বাচন ও রাজ্যসভার নির্বাচনের সঙ্গে একসঙ্গে সেখানেও নির্বাচন করাবে কিনা এটাও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে শাসকদল এই নির্বাচন কে নিয়ে বিশেষ কোনো আমল দিতে চাইছে না কারণ তাঁদের বিশ্বাস রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখেন তাই সব আসনেই তাঁরাই জয়লাভ করবেন। এখন শুধু সময়ের অপেক্ষা নির্বাচন কমিশন কবে নির্ঘণ্ট প্রকাশ করে, তবে এই নির্বাচন যে মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে একসঙ্গে হবে তা একপ্রকার জানিয়ে দিয়েছে কমিশন। এখন দেখার বিষয় একটাই যে, রাজ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে রাজ্যের শাসকদল কতটা নিজেদের ভূমিকা কে সঠিক ভাবে ধরে রাখতে সক্ষম হয়।

Post Views: 86

Continue Reading

Previous: তিলজলায় সাত বছরের শিশুকে ধ*র্ষণ ও খুনের মামলায় ফাঁ*সির সাজা
Next: শৌচালয়ে যাওয়া যাবে না’ কড়া নির্দেশ আলিয়াকে! কে বললেন এমন কথা?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.