Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আলিপুরদুয়ারে গণ্ডারের হামলায় মৃত দুই জনজাতি মহিলা, শোকস্তব্ধ কোদালবস্তি

আলিপুরদুয়ারে গণ্ডারের হামলায় মৃত দুই জনজাতি মহিলা, শোকস্তব্ধ কোদালবস্তি

Online Desk মে 20, 2025
Rhino.jpg

নিজস্ব সংবাদদাতা ,আলিপুরদুয়ার : ফের বন্যপ্রাণীর হামলায় প্রাণ হারালেন দুই জনজাতি মহিলা। সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে গণ্ডারের আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধা ও তার নাতনির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে, জালদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন কোদাল বনবস্তিতে।

পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম আপিল রাভা (৫৫) ও তাবিতা রাভা (২৭)। তাঁরা রাভা জনজাতির বাসিন্দা এবং কোদালবস্তি এলাকার বাসিন্দা ছিলেন। অন্যান্য দিনের মতোই সোমবার সকালে তাঁরা কুলটি নদীতে মাছ ধরতে যান। আচমকাই কাছের জঙ্গল থেকে একটি গণ্ডার বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়।

স্থানীয়দের বক্তব্য, ঘটনাস্থলেই মৃত্যু হয় আপিল রাভার। গুরুতর আহত অবস্থায় তাবিতা রাভাকে প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বনবস্তির মানুষজন দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও, দুর্গম এলাকা হওয়ায় এম্বুলেন্স পরিষেবা পৌঁছতে কিছুটা সময় লেগে যায়।

এদিকে, আজ মঙ্গলবার মৃতদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জালদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বনবস্তিগুলিতে প্রায়ই বন্যপ্রাণীর চলাচল ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে, বনবস্তি সংলগ্ন এলাকাগুলির নিরাপত্তা ও বন দপ্তরের নজরদারির বিষয়টি নিয়ে।

Post Views: 212

Continue Reading

Previous: কানে’র মঞ্চে ছেঁড়া জামা পড়ে কটাক্ষের শিকার উর্বশী রাউটেলা! বললেন ‘আমার মনখারাপ’
Next: অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ! ফের সমালোচনার মুখে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.