Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত ফি আদায় ! একাধিক পুরসভাকে ‘ধমক’ মমতার, সতর্ক করলেন পুলিশ কর্মীদেরও

ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত ফি আদায় ! একাধিক পুরসভাকে ‘ধমক’ মমতার, সতর্ক করলেন পুলিশ কর্মীদেরও

Online Desk মে 19, 2025
Mamata-2.jpg

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভাব অভিযোগ উগরে দিল শিল্পমহল। ওইসব অভিযোগের খতিয়ানও খুব খাটো নয়। যার মধ্যে রয়েছে- ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি, মিউটেশনের নামে অতিরিক্ত টাকা আদায়, পুলিশের হুজ্জুতি। এসব শুনে শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “চলবে না”। একই সঙ্গে টাকা তোলা নিয়ে সতর্ক করে দিয়েছেন পুলিকেও।

সোমবার শিলিগুড়িতে ছিল “নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫”। সেখানে কোচবিহার ব্যবসায়ী সমিতির তরফে সুরজকুমার ঘোষ ট্রেড লাইসেন্সের ফি রাজ্যের অন্যান্য জেলার তুলনায় উত্তরবঙ্গে বেশি বেড়েছে। একই সঙ্গে মিউটেশন ফি এবং কনজারভেনশন ফিও বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। সেই কথা শোনামাত্রই পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। জানান, ফি বৃদ্ধির কথা তিনি জানতেন না। মুখ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। তিনি বলেন, “কেন এটা হচ্ছে? আমি তো ফি বাড়াই-ই না। আমাদের ওখানে জলের উপরও ট্যাক্স বাড়াতে দিই না। এটা তো হওয়া উচিত না”। মুখ্যসচিবকে বিষয়টা দেখতে বলে ফাইল চেয়ে পাঠাতে নির্দেশ দেন।

 

শুধু কোচবিহার নয়, ফি বৃদ্ধি নিয়ে অভিযোগ আসে ডালখোলার ব্যবসায়ীদের তরফেও। তাঁরা বলেন, অনলাইনে ট্রেড লাইসেন্সের পরও পুরসভার তরফে ডেভেলপমেন্ট ফি চাওয়া হয়। শোনমাত্রাই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “এটা হবে না, সবাইকে বলে দাও। ওদের নেওয়ার অধিকার নেই। মুখ্যসচিব বিষয়টি দেখে নেবে”। তারপরই মমতা বলেন, “সব জায়গায় লোকালরা একটু বেশি পাওয়ারফুল হয় না ?” তিনি আরও বলেন, “ওরা সব বড় বড়। একটা কথা আছে না, বাঁশের চেয়ে কঞ্চি দড়। আর বললাম না। ওরা নিজেদের টাকা ইনকামের জন্য এসব করে। কিন্তু আমরা এটা সাপোর্ট করি না। মুখ্যসচিবকে বলে দেব গাইডলাইন দিয়ে দিতে”।

Post Views: 255

Continue Reading

Previous: ট্রাম্পের নতুন অস্ত্র ! দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি কর, চাপে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও
Next: পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় সহ দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশন চালু হচ্ছে ! ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.