Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধর্ষণ মামলায় নওশাদের রক্ষাকবচ আরও ৭ দিন বাড়ালো হাই কোর্ট

ধর্ষণ মামলায় নওশাদের রক্ষাকবচ আরও ৭ দিন বাড়ালো হাই কোর্ট

Online Desk জুলাই 28, 2023
HC-Final-DP.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষাকবচের মেয়াদ বৃদ্দি করল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিন তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার শুনানির পর এমনই নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের।
প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের ঠিক তিন দিন আগে ৫ জুলাই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিউ টাউন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অবশ্য প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাঁকে ফাসানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল ২৭ জুলাই পর্যন্ত সেই মামলায় নওশাদের রক্ষাকবচ ছিল। তাঁকে গ্রেফতার করা যাবে না বলে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই মামলার রক্ষাকবচ শেষ হয়েছিল বৃহস্পতিবার ২৭ জুলাই। শুক্রবার শুনানির পর সেই রক্ষাকবচ আরও ৭ দিন বাড়াল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চে।

Post Views: 91

Continue Reading

Previous: মুক্তি পেল ‘ব‍্যোমকেশ ও দুর্গ রহস‍্য’-র ট্রেলার
Next: মালদার দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় আই সি সহ চারজনকে ক্লোজ করা হলো

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.