Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট পরবর্তী হিংসা অব্যাহত,এবার সাদা থান,ফুলের মালা , তৃনমূল কর্মীর বাড়ির সামনে

ভোট পরবর্তী হিংসা অব্যাহত,এবার সাদা থান,ফুলের মালা , তৃনমূল কর্মীর বাড়ির সামনে

Online Desk জুলাই 18, 2023
20230718_101955.jpg

গোপাল শীল,নামখানা:
পঞ্চায়েত নির্বাচন ও গননা পর্ব শেষ হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত । এবার তৃণমূল কর্মীর বাড়ির দোর মুখে রাতের অন্ধকারে সাদা ধুতি, সাদা ফুলের মালা, এবং চিতা জ্বালানোর একটি ছবি রেখে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আতঙ্কে তৃণমূল কর্মী ও তার পরিবার।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের 257 নম্বর বুথে। ওই বুথের তৃণমূল কর্মী তরুণ জানার বাড়ির উঠোনে মঙ্গলবার সকালে সাদা ধুতি, সাদা ফুলের মালা ,এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পায় ঐ তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানান হুমকি এসেছিল। তারপরেই আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ফটো পড়ে রয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় ফোর্স। তবে গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই তৃণমূল কর্মী ও তার পরিবার। পাশাপাশি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর ।

Post Views: 80

Continue Reading

Previous: মোহিত মঞ্চে শনিবার থেকে শুরু বেঙ্গল ফ্যাশন শো
Next: বৌভাতে কণে লিপস্টিক পরায় পাত্রপক্ষের গোঁসা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.