Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • দ্বিতীয় পরকীয়ার অভিযোগে আরও চাপে এনভিডিয়ার সিইও হুয়াং! বোর্ডের বৈঠকে ভবিষ্যৎ নিয়ে আলোচনা

দ্বিতীয় পরকীয়ার অভিযোগে আরও চাপে এনভিডিয়ার সিইও হুয়াং! বোর্ডের বৈঠকে ভবিষ্যৎ নিয়ে আলোচনা

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-38.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-কে নিয়ে বিতর্ক আরও বাড়ল। চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং-এর সঙ্গে সম্পর্কের অভিযোগের পর এবার সংস্থারই এক শীর্ষ আধিকারিকের সঙ্গে দ্বিতীয় বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে বলে দাবি করেছে এই আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় সম্পর্কটি ছিল এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে। পাওয়েল হুয়াং-এর অধীনে সরাসরি কাজ করতেন বলে জানানো হয়েছে। এনভিডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, ৪৮ বছর বয়সি পাওয়েল ২০০৮ সালে সংস্থায় যোগ দেন। তিনি বিশ্বজুড়ে সংস্থার হেলথকেয়ার ব্যবসা দেখভাল করেন। এর মধ্যে রয়েছে মেডিক্যাল ইমেজিং, লাইফ সায়েন্স, ড্রাগ ডিসকভারি ও হেলথকেয়ার অ্যানালিটিকসের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার প্ল্যাটফর্ম।

এর আগে তিনি সংস্থার উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবসা, এনভিডিয়া এআই ল্যাবস এবং এনভিডিয়া ইনসেপশন প্রোগ্রামের দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে তিনি সিনিয়র ডিরেক্টর হন। ২০১৭ সালের শেষের দিকে ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন।

নিউইয়র্ক টাইমসের দাবি, মার্চে সান হোসেতে আয়োজিত এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন জিটিসি-তে পাওয়েল হাজির ছিলেন। সেখানে তিনি স্বাস্থ্য ও জীববিজ্ঞানে এআই-এর ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন। তাঁর প্রেজেন্টেশনে হুয়াং-এর কার্টুন ছবি ব্যবহার করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সম্মেলন চলাকালীন কাছের একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল বলে পাঁচ জন প্রাক্তন কর্মীর বরাতে দাবি করেছে সংবাদমাধ্যমটি। একজন প্রত্যক্ষদর্শী তাঁদের ছবি তুলেছিলেন বলেও দাবি করা হয়েছে। তবে নিউইয়র্ক টাইমস নিজে সেই ফুটেজ দেখেনি বলে জানিয়েছে। দু’জনেই বিবাহিত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগ প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার বোর্ড হুয়াং-এর ভবিষ্যৎ নিয়ে বৈঠক করতে চলেছে বলে খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে । বোর্ড হুয়াং-কে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

এদিকে এইসব জটিলতার মধ্যে শেয়ারহোল্ডাররা হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা করেছেন বলে জানা গিয়েছে। গত কয়েকদিনে এনভিডিয়ার শেয়ারেও বড় পতন দেখা গিয়েছে।

উল্লেখ্য, অ্যালিস হুয়াং-এর সঙ্গে জেনসেন হুয়াং-এর কোনও পারিবারিক সম্পর্ক নেই। অন্যদিকে চিন সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। কিম্বার্লি পাওয়েলের বিষয়ে এনভিডিয়া বা পাওয়েলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Continue Reading

Previous: কালীঘাট ক্লাবে এবারে অ্যাডামাস
Next: অতিরিক্ত কাজের চাপের অভিযোগ, ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর! ক্ষোভ পরিবারের

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.