Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • অতিরিক্ত কাজের চাপের অভিযোগ, ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর! ক্ষোভ পরিবারের

অতিরিক্ত কাজের চাপের অভিযোগ, ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর! ক্ষোভ পরিবারের

Online Desk নভেম্বর 13, 2026
New-Project-39.webp

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অতিরিক্ত কাজের চাপ। পরিবারের দাবি সেই চাপ সইতে না পেরেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিপ্রা হালদারের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মগরাহাট ২ নম্বর ব্লকে। মহিলার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সূত্রের খবর, চারগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত ছিলেন শিপ্রাদেবী। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই কাজের বাড়তি চাপ আর প্রশাসনিক জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, আজ, ১৩ তারিখ সুপারভাইজারের কাছে বেশ কিছু নথিপত্র জমা দেওয়ার কথা ছিল। সেই কাজ গুছিয়ে তোলার চাপের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।

প্রথমে তাঁকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিগত প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করছিলেন শিপ্রাদেবী। অবসর নিতে আর মাত্র এক বছর বাকি ছিল।

এলাকায় তাঁর মৃত্যুর খবর ছড়াতেই ভিড় জমে যায় বাড়িতে। ছুটে আসেন শতাধিক মানুষ। অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহকর্মীরাও কাজের অতিরিক্ত চাপের বিরুদ্ধে সরব হন। কর্মীদের কাজের চাপ ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখার দাবি তোলেন তাঁরা। যদিও এই দাবি প্রশাসনের কান পর্যন্ত পৌঁছোবে কিনা, সেটাই এখন দেখার।

Continue Reading

Previous: দ্বিতীয় পরকীয়ার অভিযোগে আরও চাপে এনভিডিয়ার সিইও হুয়াং! বোর্ডের বৈঠকে ভবিষ্যৎ নিয়ে আলোচনা
Next: সব হারিয়ে ভেঙে পড়েছিলেন হুয়াং! শেষ বৈঠকে বলেছিলেন “যা খুশি হোক, আমি আর পরোয়া করি না”

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.