Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরে ভারতীয় সেনার ‘অপারেশন অখল’, নিহত এক জঙ্গি

কাশ্মীরে ভারতীয় সেনার ‘অপারেশন অখল’, নিহত এক জঙ্গি

Online Desk আগস্ট 2, 2025
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: ‘অপারেশন মহাদেব’, ‘অপারেশন শিবশক্তির’ পর এবার ‘অপারেশন অখল’। ভারতীয় সেনার অপারেশন অখল অভিযানের ফলে মৃত্যু হল এক জঙ্গি। শুক্রবার রাত থেকে জম্মুকাশ্মীরের কুলগামের গভীর জঙ্গলে শুরু হয় এই অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে এক জঙ্গির। অভিযান এখনও চলছে বলে শনিবার সকালে সেনার তরফে জানানো হয়েছে।

ভারতীয় সেনা সূত্রের খবর, গোয়েন্দা মারফত জানা যায় যে কুলগাম জেলার অখল গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই খবর পাওয়ার পর শুক্রবার গভীর রাতে তল্লাশি অভিযান শুরু করে সেনা। সেই অভিযানে সারা রাত ধরে জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই চলে। গুলি বিনিময়ের ফলে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনা।

উল্লেখ্য, সম্প্রতি অপারেশন মহাদেবে সেনার গুলিতে নিহত হয় পহেলগাঁও হামলার ৩ জঙ্গি। যে আগ্নেয়াস্ত্র দিয়ে পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তারা তা উদ্ধার করা হয়েছে। গত সোমবার শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গিই পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত ছিল, সংসদে তা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহত জঙ্গিদের সঙ্গে পাক যোগ ছিল বলে জানিয়েছেন তিনি। অপারেশন মহাদেবের পর গত ৩০ জুলাই অপারেশন শিবশক্তি অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনী। এই অভিযানে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় ভারতীয় সেনার। ২ জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি অস্ত্র।

Post Views: 251

Continue Reading

Previous: ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কারের, খেতাব জিতলেন কোন কোন অভিনেতা অভিনেত্রীরা?
Next: লিখিত রিপোর্টে ভরসা নেই, সাংগঠনিক শক্তি যাচাইয়ে এবার ডিজিটাল রিভিউ বঙ্গ বিজেপির

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.