Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কারের, খেতাব জিতলেন কোন কোন অভিনেতা অভিনেত্রীরা?

ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কারের, খেতাব জিতলেন কোন কোন অভিনেতা অভিনেত্রীরা?

Online Desk আগস্ট 2, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালের ছবির নিরিখে গত শুক্রবার ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কার। আর সেখানেই সেরা অভিনেতার খেতাব জিতে নেন অভিনেতা বিক্রান্ত মাসে তাঁর ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য। অন্যদিকে সেরা অভিনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য এবং সেই দলে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান, তাঁর জওয়ান ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন।
জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ ভাগ করে নিতে গিয়ে এদিন অভিনেতা বিক্রান্ত মাসে জানিয়েছেন, ” স্বপ্ন সত্যি হল। আমি যদি সেভাবে বলতে চাই তাহলে বলতে হয় কুড়ি বছর বয়সি একটা ছেলের স্বপ্ন অবশেষে পূরণ হল। আমি আমার দর্শকের প্রতি কৃতজ্ঞ আমার অভিনয়কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।” উল্লেখ্য, জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তাও আবার কিং খানের পেয়েছেন এই অভিনয় জীবনে। আর তাতেই রীতিমতো খুশিতে উচ্ছ্বল বিক্রান্ত। একইসঙ্গে এদিন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন রানি মুখার্জী। তাঁর প্রাপ্ত এই পুরস্কার তিনি সারা বিশ্বের মায়েদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “একজন মায়ের তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও হিংস্রতা কখনওই পরিমাপ করা সম্ভব নয়। এ এমন এক গল্প ছিল যা সারা বিশ্ব তো বটেই দেশকেও নাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে, ভিডিও বার্তা দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন “জাতীয় পুরস্কার এমন একটা প্রাপ্তি, যা নিয়ে আমি সারা জীবন গর্ব করব।” সবকথার মাঝে ধন্যবাদ জানাতে ভোলেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জুরি বোর্ড, পরিচালকদের, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, বিশেষ করে অ্যাটলি ও তাঁর গোটা টিমকে। বলেন, “জওয়ান”-এর সুযোগ তাঁকে নতুন করে নিজেকে প্রমাণ করার মঞ্চ দিয়েছে।

Post Views: 182

Continue Reading

Previous: মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, জখম দুই শিশু
Next: কাশ্মীরে ভারতীয় সেনার ‘অপারেশন অখল’, নিহত এক জঙ্গি

সম্পর্কিত গল্প

sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.