Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অপারেশন সিঁদুরের পরেও বৃদ্ধি পেয়েছে পাক অনুপ্রবেশের চেষ্টা

অপারেশন সিঁদুরের পরেও বৃদ্ধি পেয়েছে পাক অনুপ্রবেশের চেষ্টা

Online Desk সেপ্টেম্বর 7, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারতের সেনা বাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমন বিশাল অভিযানের পরেও ভারতে পাকিস্তান থেকে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।

গোয়েন্দাদের পর্যালোচনা অনুসারে, গত চার মাসে ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর কাশ্মীরের উরি, কুপওয়ারা এবং গুরেজ এবং জম্মু বিভাগের সাম্বার হীরানগর এবং সুন্দরবানীতে ঐতিহ্যবাহী রুট দিয়ে এই অনুপ্রবেশ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ভারতে যে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে তা মেনে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও। গত সপ্তাহে তিনি বলেছিলেন, ‘জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের প্রচেষ্টায় কোনও বিরতি নেই। সন্ত্রাসী কাঠামোতে হামলা সত্ত্বেও, অনুপ্রবেশের প্রচেষ্টা এখনও চলছে।’ সূত্রের খবর, অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির পিছনে পাকিস্তানের হাত রয়েছে। সন্ত্রাস-বিরোধী অভিযানের কারণে উপত্যকায় জঙ্গি শিবিরে স্থানীয় ভাবে নিয়োগের হার কমে গিয়েছে। যার ফলে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলাররা ‘পরিস্থিতি উত্তপ্ত রাখার’ জন্য সীমান্ত পার করে আরও বিদেশী জঙ্গিদের ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য পহেলগাঁও কাণ্ডের পিছনে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ করেছিল ভারত। সেই নারকীয় হামলার পর জম্মুকাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী জোর তল্লাশি অভিযান শুরু করে। হামলায় জড়িত থাকা তিন জঙ্গিকেই নিকেশ করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।

Continue Reading

Previous: ইজরায়িলি সেনার গাজায় আক্রমণ অব্যাহত; নিশানা স্কুল, রিলিফ ক্যাম্প, হাসপাতাল
Next: এসএসসির পরীক্ষা নির্বিঘ্নে, নয়া নিয়মে ওএমআর বাড়ি নিয়ে যেতে পারলেন চাকরিপ্রার্থীরা

সম্পর্কিত গল্প

New-Project-12.webp

সপ্তমীর বিপর্যয়ের পর অবশেষে নিরঞ্জনের পথে চোরবাগানের প্রতিমা, বরণ-সিঁদুর খেলা ছাড়াই বিদায়

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-13.webp

বাদকুল্লায় লক্ষাধিক টাকার হেরোইন সহ ধৃত মাদক কারবারি, বড় সাফল্য তাহেরপুর থানার

Online Desk অক্টোবর 24, 2026
অরুণাচল.jpg

অরুণাচলে অশান্তি ! জলবিদ্যুৎ প্রকল্পের অফিস ও থানায় অগ্নিসংযোগ, বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে হামলা

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-12.webp

সপ্তমীর বিপর্যয়ের পর অবশেষে নিরঞ্জনের পথে চোরবাগানের প্রতিমা, বরণ-সিঁদুর খেলা ছাড়াই বিদায়

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-13.webp

বাদকুল্লায় লক্ষাধিক টাকার হেরোইন সহ ধৃত মাদক কারবারি, বড় সাফল্য তাহেরপুর থানার

Online Desk অক্টোবর 24, 2026
অরুণাচল.jpg

অরুণাচলে অশান্তি ! জলবিদ্যুৎ প্রকল্পের অফিস ও থানায় অগ্নিসংযোগ, বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে হামলা

Online Desk অক্টোবর 24, 2026
Parliament-Justice-and-Silent-Suffering.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.