Skip to content
অক্টোবর 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফেলে রাখা যাবে না কাজ! অন্য দফতরের ফাইল সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, নির্দেশ নবান্নের

ফেলে রাখা যাবে না কাজ! অন্য দফতরের ফাইল সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, নির্দেশ নবান্নের

Online Desk অক্টোবর 30, 2026
1000401049.webp

ওঙ্কার ডেস্ক: সরকারি দফতরে ফাইল আটকে থাকার সমস্যা নতুন নয়। তবে এবার এক দফতরের ফাইল অন্য দফতরে দীর্ঘদিন পড়ে থাকার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। প্রয়োজনীয় অনুমোদন বা মতামত না মেলায় বহু সরকারি প্রকল্পের কাজ থমকে যাচ্ছে। বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবও স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজে গতি আনতে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন।

রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন, অন্য দফতর থেকে আসা চিঠি বা ফাইল সাধারণত সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সরকারি কাজের দীর্ঘসূত্রতা কমানো এবং দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়ানোই এই নির্দেশের মূল লক্ষ্য।নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরের মধ্যে ফাইল আদানপ্রদান এবং প্রয়োজনীয় সম্মতি জানাতে দেরি হচ্ছে। এর ফলে সরকারি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে। এই সমস্যা কাটাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলগুলির উপর নজরদারি চালাতেও বিশেষ ব্যবস্থা নিতে হবে প্রতিটি দফতরকে। সংশ্লিষ্ট দফতরের সচিবদের নিয়মিত অমীমাংসিত ফাইলের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। কোনও ফাইল যাতে অকারণে পড়ে না থাকে, তা নিশ্চিত করার দায়িত্বও তাঁদের নিতে হবে।

সমাধান না হলে মুখ্যসচিবের দ্বারস্থ হতে হবে
কোনও ফাইলের অনুমোদন বা সম্মতি নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে আলোচনা করেও সমাধান না হলে সেটি ফেলে রাখা যাবে না। দ্রুত নিষ্পত্তির জন্য বিষয়টি মুখ্যসচিবের নজরে আনতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে দফতরগুলির মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়বে। কমবে অযথা প্রশাসনিক বিলম্বও।

Continue Reading

Previous: ভোট গণনার পরেই ধাক্কা নেতানিয়াহু শিবিরে, জোট ছাড়ার হুঁশিয়ারি শরিক ইউটিজে-র
Next: প্রথম করওয়া চৌথে গৌরীকে নিয়ে কপূর বাড়িতে আমির, নজর কাড়ল জুটির সাজ

সম্পর্কিত গল্প

New-Project-88.webp

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২, চরম উত্তেজনা সালানপুরে

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-87.webp

দীপাবলির আগে বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! ধৃত ৪

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-86.webp

শুক্র ভোরে আসানসোলে শিল্পপতির বাড়িতে ইডি হানা, কলকাতার পাশাপাশি জেলাতেও নজর গোয়েন্দাদের

Online Desk অক্টোবর 30, 2026

You may have missed

New-Project-88.webp

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ২, চরম উত্তেজনা সালানপুরে

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-87.webp

দীপাবলির আগে বড় সাফল্য চন্দননগর পুলিশের, উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! ধৃত ৪

Online Desk অক্টোবর 30, 2026
Natural-Winter-Lip-Care-Remedies.jpg

শীতকালে ঠোঁট ফাটার সমস্যা ? জেনে নিন সহজ কিছু ঘরোয়া পরিচর্যার উপায়

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-86.webp

শুক্র ভোরে আসানসোলে শিল্পপতির বাড়িতে ইডি হানা, কলকাতার পাশাপাশি জেলাতেও নজর গোয়েন্দাদের

Online Desk অক্টোবর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.