Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি

ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি

Online Desk মে 28, 2025
IMG-20250528-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক : ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের মুরিদকে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার! সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহচিত্র থেকে এমনটাই জানা গিয়েছে। মাত্র ৩০ মিটার দূরে প্রায় তিন মিটার চওড়া গর্ত হয়েছে সেখানে।

পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। সেই প্রত্যাঘাতের পর পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণের চেষ্টা করে। যদিও ভারত ইসলামাবাদের আঘাত ব্যর্থ করে দিয়েছে। পাক সেনা বাহিনীকে শিক্ষা দিতে ১০ মে রাতে সামরিক প্রত্যাঘাত হানে ভারত। সেই আঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের মুরিদকে বায়ুসেনা ঘাঁটি।

 

মাক্সার টেকনোলজি নামে এক সংস্থা বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ করেছে। সেই ছবি পর্যালোচনা করেছেন ড্যামিয়েন সাইমন নামে এক জিও-ইন্টেলিজেন্স গবেষক। তাঁর মতে যেভাবে বিরাট এলাকাজুড়ে গর্ত তৈরি হয়েছে তাতে ধরে নেওয়া যায় ওই অংশে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। অনুমান করা হচ্ছে সেখান থেকে পাক বায়ুসেনা ঘাঁটির কমান্ড এবং ড্রোন ব্যবহারের মতো বিষয়গুলি পরিচালিত হত।

উল্লেখ্য, পাক বায়ুসেনার প্রাক্তন হেডকোয়ার্টার নুর খান এয়ারবেসেও ভারতের বাহিনী প্রত্যাঘাত করে। সেই আক্রমণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই ঘাঁটিতে। উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ঘাঁটির বেশ কয়েকটি অংশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে।

Post Views: 196

Continue Reading

Previous: অপারেশন ‘সিঁদুর’–এর পর বাংলায় মোদি, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ঘিরে এলাহি ব্যবস্থা
Next: হিন্দুস্তান কপার-এর ঐতিহাসিক অগ্রগতি ! মুনাফা বাড়ল ৫৪ শতাংশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.