Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে প্রাক্তন পাক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে প্রাক্তন পাক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

Online Desk ডিসেম্বর 12, 2025
faiz.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল সে দেশের সামরিক আদালত। গত ১১ ডিসেম্বর এই রায় দেন বিচারক। বৃহস্পতিবার পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর তরফে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট অনুসারে, প্রাক্তন পাক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের নিরাপত্তার ঝুঁকি নিয়ে গোপনীয়তা আইন লঙ্ঘন করা, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদের অপচয়ের অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দীর্ঘ ১৫ মাস বিচারপ্রক্রিয়া চলে। শুনানি শেষে আদালত সাজা ঘোষণা করে। আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, হামিদের বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শুরু হয়েছিল ২০২৪ সালের ১২ অগস্ট। অভিযোগ ওঠার পর তাঁকে দীর্ঘ জেরা করা হয়। শুনানি শেষে আদালত ফয়েজ হামিদকে দোষী সাব্যস্ত করে। সাজা হিসেবে তাঁকে দেওয়া হয় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। পাক সেনার তরফে জানানো হয়, হামিদকে সমস্ত আইনি অধিকার দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ফয়েজ হামিদকে হেফাজতে নেওয়া হয়। ওই বছর থেকে তাঁর বিরুদ্ধে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের বিচার প্রক্রিয়া শুরু হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনকালে ফয়েজ হামিদ গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলেছেন।

Post Views: 233

Continue Reading

Previous: প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিবরাজ প্যাটেল; মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০
Next: বঙ্গে এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের আগে বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.