Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সন্ত্রাসবাদ নিয়ে বাকবিতণ্ডায় পাকিস্তান ইজরায়িল; লাদেনের প্রসঙ্গ টেনে তুলোধনা পাকিস্তানকে

সন্ত্রাসবাদ নিয়ে বাকবিতণ্ডায় পাকিস্তান ইজরায়িল; লাদেনের প্রসঙ্গ টেনে তুলোধনা পাকিস্তানকে

Online Desk সেপ্টেম্বর 13, 2025
pak-israel.png

ওঙ্কার ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কাতারে ইজরায়েলি হামলা নিয়ে পাকিস্তান ও ইজরায়েলের মধ্যে তীব্র বাকযুদ্ধ জড়িতে পরে। ৯/১১ হামলার বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকে ইজরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে। ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
ড্যাননের অভিযোগ, পাকিস্তান শুধু সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়ই দেয়নি, বরং তাদের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাও করেছে। তাঁর দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকেও জবাদিহি করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসবাদ মোকাবিলায় একক মানদণ্ডে সকল দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ। তিনি কাতারে হামলাকে অবৈধ ও উস্কানিমূলক বলে অভিহিত করেন। একইসঙ্গে পাল্টা অভিযোগ তুলে তিনি জানান, আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘন করছে ইজরায়েল নিজেই। বিশেষ করে গাজায় নিরীহ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে, সেটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি আরও দাবি করেন, শুধু গাজাই নয়, সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেন বহু জায়গায় ইজরায়েলের সামরিক আগ্রাসনের নজির রয়েছে। পাকিস্তানি প্রতিনিধির কথায়, ইজরায়েলের এই দ্বিচারিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট, এবং সন্ত্রাসবাদের নাম করে তারা আসলে নিজেদের সামরিক অভিযানকে বৈধতা দিতে চাইছে।
কাতারে হামলার ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ইজরায়েলের দাবি, মধ্য এশিয়ায় সন্ত্রাসবাদকেই নিশানা করে এই আক্রমণ চালানো হয়েছে, অথচ কাতার ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হওয়ায় এই ঘটনাকে অযৌক্তিক ও বিপজ্জনক হিসেবে দেখছে বহু দেশ। এই পরিস্থিতিতে জাতিসংঘের বৈঠকে মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে ইজরায়েল ও পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বাকযুদ্ধ আন্তর্জাতিক কূটনীতিকে আরও জটিল করে তুলছে এবং সন্ত্রাসবাদ মোকাবিলার নামে গড়ে উঠছে নতুন রাজনৈতিক বিভাজন।

Post Views: 140

Continue Reading

Previous: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার সিভিল সার্ভিস টপার, বাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক নগদ
Next: ‘নিজের দেশে ফিরে যাও’, হুমকি দিয়ে ব্রিটেনে শিখ মহিলাকে গণধর্ষণ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.