Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘নিজের দেশে ফিরে যাও’, হুমকি দিয়ে ব্রিটেনে শিখ মহিলাকে গণধর্ষণ

‘নিজের দেশে ফিরে যাও’, হুমকি দিয়ে ব্রিটেনে শিখ মহিলাকে গণধর্ষণ

Online Desk সেপ্টেম্বর 13, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: ব্রিটেনের ওল্ডবেরি শহরে এক শিখ মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ। শুধু তাই নয় তাঁকে ধর্ষণ করার সঙ্গে হুমকিও দেওয়া হয়েছে। দুই অভিযুক্ত হুমকি দিয়ে নির্যাতিতাকে বলেছে, ‘নিজের দেশে ফিরে যাও’। এই ঘটনা ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের ওল্ডবেরি শহরে দুই পুরুষের হাতে ধর্ষণের শিকার হওয়ার পাশাপাশি ওই শিখ মহিলা বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওল্ডবেরির টেম রোডের কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পুলিশ ‘বর্ণগতভাবে তীব্র’ আক্রমণ হিসেবে মনে করছে। আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য মানুষের কাছে সাহায্য চেয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার অভিযোগ, আক্রমণকারীরা বর্ণবাদী মন্তব্য করেছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফরেনসিক তদন্তও শুরু করা হয়েছে। রিপোর্ট অনুসারে, সন্দেহভাজনরা শ্বেতাঙ্গ ছিল বলে মনে করা হচ্ছে। এক জনের মাথা কামানো ছিল এবং গাঢ় রঙের পোশাক পরে ছিল। অন্য জন ধূসর রঙের টপ পরে ছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

অন্য দিকে এই ঘটনা প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় শিখ সম্প্রদায় গোটা ঘটনায় ক্ষুব্ধ। স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, ক্ষোভ আমরা বুঝতে পারছি। পুলিশ আশ্বাস দিয়েছে, এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ সাংসদ প্রীত কৌর গিল। তিনি বলেন, সাম্প্রতিক কালে ‘প্রকাশ্য বর্ণবাদের’ বৃদ্ধি গভীরভাবে উদ্বেগজনক।

Continue Reading

Previous: সন্ত্রাসবাদ নিয়ে বাকবিতণ্ডায় পাকিস্তান ইজরায়িল; লাদেনের প্রসঙ্গ টেনে তুলোধনা পাকিস্তানকে
Next: অপ্রয়োজনীয় ভাবে জামিন না দেওয়া মৌলিক অধিকারকে লঙ্ঘন করে; জানলো সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-42.webp

চোরবাগান কাণ্ডে মণ্ডপশিল্পীকে তলব, উধাও ১৬টি সিসি ক্যামেরার ফুটেজ, তদন্তে সিট

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
রাশিচক্র.jpg

২৭ অক্টোবর ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.