Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে সোচ্চার আইনজীবী সংগঠন

পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে সোচ্চার আইনজীবী সংগঠন

Online Desk জুলাই 18, 2023
Screenshot_20230718-185958_copy_450x300.png

উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : ব্যালট পেপার খেলো কে, তৃণমূল আবার কে,এই স্লোগান দিয়েই
পঞ্চায়েত নির্বাচন বাতিল করার দাবিতে সোচ্চার হলো আইনজীবী সংগঠন। মঙ্গলবার অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন এবং জাতীয় কংগ্রেস দলের আইন সেলের যৌথ উদ্যোগে এই দাবীতে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের বক্তব্য তুলে ধরেন আইনজীবী সংগঠনের নেতৃত্ব। বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন এর জলপাইগুড়ি জেলা সম্পাদক সংকর দে জানান,
এবারে পঞ্চায়েত ভোট, আদতে নির্বাচনের নামে প্রহসনে পরিনত হয়েছে।
ছাপ্পা ভোট, ব্যালট পেপার খেয়ে ফেলার সঙ্গে এবারই প্রথম দেখা গেলো ব্যালট বক্স এবং পেপার নিয়েও ব্যাপক বেনিয়ম। এসবের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন।
জেলা কংগ্রেস দলের আইন সেলের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার বলেন, প্রথম থেকেই শাসক দল এবং রাজ্য সরকারের মতলব ছিলো ভোট লুট করার, সেটাই হয়েছে।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের পর থেকেই একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে রাজ্যে । পাশাপাশি বিভিন্ন জেলায় ব্যালট পেপারও উদ্ধার হচ্ছে ক্রমাগত। পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগও করছেন বিরোধীরা। এমনকি পঞ্চায়েত ভোট বাতিল বা পুনর্নির্বাচনের দাবিও করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই একই দাবিতে আইনজীবীদের এই আন্দোলন।

Post Views: 80

Continue Reading

Previous: বাংলায় কুস্তি,দিল্লিতে দোস্তি আর এখন ব্যাঙ্গালোরে মস্তি হচ্ছে
Next: জোট ঘোঁট যাই হোক বিজেপিকে ঠেকাতে হলে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হবে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.