Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেশপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৭

কেশপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৭

Online Desk জুলাই 4, 2023
IMG-20230704-WA0045_copy_450x300.jpg

সায়ন মাইতি, কেশপুর: পঞ্চায়েতে ভোট গ্রহণের আগেই ফের জয় পেল শাসক দল। কেশপুরে ১৫-টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩-টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ তৃণমূল কংগ্রেসের। আরও বাকি রয়েছে যে দুটি আসন সেখানেও বিপুলভাবে এগিয়ে শাসকদলই। বিরোধীদের বক্তব্য,গোষ্ঠী কোন্দল, মারামারি, রক্তারক্তির ঘটনায় সর্বদাই উত্তপ্ত থাকে কেশপুর। বিরোধীদের অভিযোগ,নির্বাচনে মনোনয়ন জমাই দিতে দেওয়া হয়নি কাউকে। কটাক্ষ,সেই কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয় শাসক দলের। এই আবহেই সোমবার ফের শাসকদলের দুই গোষ্ঠীর লড়াইয়ে রক্ত ঝরল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। অভিযোগ ,ব্লক যুব সভাপতির অনুগামীদের সাথে ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষের ফলেই এই ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কেশপুরের শাকপুর এলাকায় চা দোকানে বসেছিলেন কেশপুর ব্লকের যুব তৃণমূল সভাপতি আসিফ ইকবালের অনুগামীরা। অভিযোগ, সেই সময় তাদের লক্ষ্য করে কটুক্তি করে ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোৎ পাঁজা’র অনুগামীরা। এরপরই, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ঘটনায় আহত হয়েছে দু’পক্ষের অন্তত ৭ জন। এদের মধ্যে ৩ জনকে সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।দলীয় স্তরে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। নির্বাচনের মাত্র ৫ দিন আগে, এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Post Views: 133

Continue Reading

Previous: ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে আগুন
Next: WB PanchayatElection2023 পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.