Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের দিন সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে এসপিকে ডেপুটেশন

ভোটের দিন সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে এসপিকে ডেপুটেশন

Online Desk জুলাই 15, 2023
Screenshot_20230715-124959_copy_450x300.png

নিলয় ভট্টাচার্য, নদিয়া : পঞ্চায়েত নির্বাচনের দিন বিভিন্ন জেলায় আটকানো হয়েছিল সাংবাদিকদের। নিগৃহীত হতে হয়েছিল সাংবাদিকদের। সেই নিগ্রহের ঘটনায় এবার দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার ঈশানী পালের কাছে ডেপুটেশন জমা দিল কৃষ্ণনগর প্রেস ক্লাব। তাদের অভিযোগ,গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট পর্ব চলাকালীন নদিয়ার তেহট্ট থানার নাটনা গ্রাম পঞ্চায়েতের দেবনাথপুর শরৎ সরকার উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের উপর চড়াও হয় শাসক দল। ভোট কেন্দ্রে স্থানীয় তৃণমূল প্রার্থী সুচিত্রা বিশ্বাসের স্বামী পেশায় সিভিক ভলেন্টিয়ার অনুপ বিশ্বাস বুথের ভেতরে তদারকি করছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগ পেয়ে সাংবাদিকরা সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করতে গেলে সিভিক ভলেন্টিয়ার অনুপ বিশ্বাস ও তার দলবল সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ভোট কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর তেহট্ট থানায় বেশ কয়েকজন নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় নিগৃহীত সাংবাদিকদের পক্ষ থেকে। কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয় কৃষ্ণনগর প্রেস ক্লাব।
কৃষ্ণনগর প্রেস ক্লাবের দাবি,পুলিশ দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন সাংবাদিকরা।

Post Views: 77

Continue Reading

Previous: চন্দ্রযান ৩ এর ক্যামেরা ডিজাইন করেছেন ইসলামপুরের অনুজ
Next: তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.