Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিজের স্ত্রীকে খুন করে ছয় বছরের সন্তানকে নিয়ে পলাতক বাবা, পানিহাটি তে চাঞ্চল্য

নিজের স্ত্রীকে খুন করে ছয় বছরের সন্তানকে নিয়ে পলাতক বাবা, পানিহাটি তে চাঞ্চল্য

Online Desk জুলাই 6, 2025
murder.png

নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সম্মুক্ষীন হল পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগর। নিজের স্ত্রী প্রিয়াঙ্কা নাথকে খুন করে সন্তানকে নিয়ে নিখোঁজ এলাকার সুকান্ত নাথ নামে এক ব্যাক্তি। অভিযুক্ত সুকান্ত নাথের বিরুদ্ধে ঘোলা থানায় মামলা দায়ের করেছে প্রিয়াঙ্কা নাথের বাড়ির লোকজন।
পুলিশ সুত্রে খবর, গত দু’বছর ধরে স্বামী সুকান্ত নাথ ও ছেলেকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ঘটনার পর পরিবার অভিযোগ করেছে, শনিবার রাত থেকে প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। একাধিকবার ফোন করেও কোনও সাড়া না মেলায় রবিবার সকালে প্রিয়াঙ্কার ভাই তাঁর শ্বশুরবাড়িতে যান। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে সাড়া না মেলায় দরজা ভেঙে দেখা যায়, খাটের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রিয়াঙ্কার দুই হাতের শিরা গভীর ভাবে কাটা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রিয়াঙ্কার পরিবারের তরফে সরাসরি স্বামী সুকান্তের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীকে খুন করে ছয় বছরের ছেলেকে নিয়ে পালিয়েছে সুকান্ত। প্রিয়াঙ্কার জামাইবাবু প্রদীপ মজুমদার বলেন, ‘‘শনিবার রাতে বারবার ফোন করেও কোনও সাড়া পাইনি। তাই রবিবার সকালে বাড়িতে গিয়ে দেখি এই বিভীষিকাময় দৃশ্য!’’
ঘোলা থানার এসিপি তনয় চট্টোপাধ্যায় জানান, ‘‘মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত স্বামী ও শিশুটির খোঁজে তল্লাশি চলছে।’’ এদিকে পরিবার ও স্থানীয় বাসিন্দাদেরও উদ্বেগ বাড়ছে শিশুটির নিরাপত্তা নিয়ে। এখন সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক স্বামী ও শিশুর সন্ধানে তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Post Views: 229

Continue Reading

Previous: ‘জিন্স, টপ পরে আসা যাবে না’, মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে পড়ল পোস্টার
Next: মহেশতলায় গৃহবধূর রহস্যময় মৃত্যু, কি বলছে পুলিশ ?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.