Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের অসহযোগিতায় পার্ক সার্কাস স্টেশন দখলদার মুক্ত করা যায়নি, জানালেন রেলমন্ত্রী

রাজ্যের অসহযোগিতায় পার্ক সার্কাস স্টেশন দখলদার মুক্ত করা যায়নি, জানালেন রেলমন্ত্রী

Online Desk আগস্ট 2, 2025
park-circus.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন দখলদার মুক্ত করা যায়নি রাজ্য সরকার সহযোগিতা না করার কারণে। এমনটাই জানালেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের করা একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানিয়েছেন।

অশ্বিনী বৈষ্ণব জানান, পার্ক সার্কাস স্টেশনে বেআইনি দখলদারিত্বের সমস্যা রয়েছে। হকারদের কারণে ফুটপাত বন্ধ হয়ে যাওয়া ও যাত্রী চলাচলে অসুবিধা হয়। এই গোটা বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত। রেল মন্ত্রী বলেন, ভারতীয় রেল নির্দিষ্ট সময় অন্তর পার্ক সার্কাস স্টেশনে দখলদার উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ায় এই উদ্যোগগুলি সফল হয়নি।

রেল মন্ত্রী আরও জানান, যাত্রী নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভারতীয় রেল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আরপিএফ-এর কর্মীরা ২৪ ঘণ্টা নিয়মিত মোতায়েন থাকে। নজরদারি চালানো হয় সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও। কোন স্টেশনে কত জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে, তা নির্ধারণ করা হয় স্টেশনে ঝুঁকির ভিত্তিতে। স্টেশনের পরিচ্ছন্নতা বিষয়ক প্রশ্নের উত্তরে রেল মন্ত্রী বলেন, স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলছে। রেল দফতর এই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, আবর্জনা ফেলার জন্য উপযুক্ত বিন বসানো, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি। তিনি এও বলেন, পরিচ্ছন্নতার মান উন্নত করার লক্ষ্যে রেল একাধিক পদক্ষেপ নিচ্ছে— যার মধ্যে রয়েছে প্রযুক্তির ব্যবহার, যাত্রীদের সচেতন করা, যন্ত্রচালিত পরিচ্ছন্ন ব্যবস্থা। এছাড়াও, ‘পে অ্যান্ড ইউজ’ পদ্ধতির শৌচাগার চালু করা হয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর বিশ্বকে ভারতের শক্তি দেখিয়েছি’: প্রধানমন্ত্রী
Next: বিহারের খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছেন তেজস্বী ! রাজনৈতিক লেলিহায় জল ঢাললো নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.