Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনের আগে পার্থর বাড়িতে ফের হানা ইডির

নির্বাচনের আগে পার্থর বাড়িতে ফের হানা ইডির

Online Desk এপ্রিল 11, 2026
partha-chatterjee.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনী উত্তাপের মাঝে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে তদন্তকারীদের সঙ্গে ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এদিন বেলা ১১টা নাগাদ নাকতলার বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি।

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার পর তাঁকে একাধিক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিল। কিন্তু ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেননি। অসুস্থতার কথা বলে তিনি প্রত্যেক বার হাজিরা এড়িয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে সে কারণে সরাসরি তাঁর বাড়িতে গেল কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য, ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে বারে নাকতলার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি সংশোধনাগারে ছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা। প্রায় ৫০ কোটিরও বেশি নগদ টাকা সে বারে উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার একটি দল নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে পরিচিত প্রসন্ন রায়ের বাড়িতে হানা দেয় ইডি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে দল থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তবে জেল থেকে ফেরার পরে নিজে দলের প্রতি আনুগত্য প্রকাশ করলেও জোড়াফুল শিবির তাঁকে টিকিট দেয়নি ছাব্বিশের নির্বাচনে। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রত্না চট্টোপাধ্যায়।

Post Views: 89

Continue Reading

Previous: হরমুজে ইরানের পাতা মাইনে ধরাশায়ী খোদ তেহরান; বিস্ফোরণ মন্তব্য আমেরিকার
Next: ‘পথশ্রী-৪’ প্রকল্পকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায়, ঢালাইয়ে ফাটল, ক্ষুব্ধ গ্রামবাসীরা

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.