Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পার্থের জামিন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

পার্থের জামিন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

Online Desk জুলাই 17, 2025
partha.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বৃহস্পতিবার মামলাটি বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওঠার পর বিচারপতি বাগচী মামলাটি শুনতে অস্বীকার করেন। ফলে মামলাটি শুনবে সর্বোচ্চ আদালতের অন্য কোনও বেঞ্চ। নিয়ম অনুযায়ী, একই বেঞ্চের অন্তর্গত কোনও এক জন বিচারপতি যদি কোনও মামলা শুনতে না চান, তাহলে সেই মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে যায়। এদিন শুনানি না হওয়ায় সুপ্রিম কোর্টে মামলার কোনও নিষ্পত্তি হল না। তাই আপাতত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। যদিও আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেয়েছেন পার্থ। সিবিআই এর মামলায় এখনও জামিন পাননি রাজ্যের শিক্ষামন্ত্রী। হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানান। বৃহস্পতিবার সেই মামলাটি শুনতে অস্বীকার করেন বিচারপতি বাগচী।

আদালত পর্যবেক্ষকদের মতে, বিচারপতি জয়মাল্য বাগচী যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, সেই সময় তাঁর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলা উঠেছিল। তিনি এখন সুপ্রিম কোর্টের বিচারপতি। ফলে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। সেই কারণে তিনি মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বারবার দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী। সেই হিসেবে তিনি প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। আর সেই যুক্তিতে খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন।

Post Views: 164

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্তরঙ্গ ভিডিও! এআই’এর ফাঁদে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়?
Next: সেপটেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; দুই দশক পর পাকিস্তান ভ্রমনে হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্ব

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.