Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দূষণ রোধে বড় প্রস্তাব দিল্লি সরকারের, ২০২৮ সাল থেকে পেট্রোল চালিত বাইক চলবে না রাজধানীতে?

দূষণ রোধে বড় প্রস্তাব দিল্লি সরকারের, ২০২৮ সাল থেকে পেট্রোল চালিত বাইক চলবে না রাজধানীতে?

Online Desk এপ্রিল 12, 2026
car-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: বছরের বিভিন্ন সময়ে দূষণে জেরবার হয়ে থাকেন দিল্লিবাসী। বিশেষ করে শীতকালে বায়ু দূষণের তীব্রতা বাড়ে। যার ফলে দুর্ভোগে পড়েন বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ। এই পরিস্থিতির মোকাবিলা করতে নতুন প্রস্তাব এনেছে দিল্লির বিজেপি শাসিত সরকার। ২০২৬-২০৩০ সালের জন্য খসড়া বৈদ্যুতিক যানবাহন নীতি প্রকাশ করেছে দিল্লি সরকার। যেখানে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করতে একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া পেট্রোল চালিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা এবং চার্জিং পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের কথা বলা হয়েছে।

পরিবহন দফতরের বৈদ্যুতিক যানবাহন বিভাগের তরফে জারি করা এই খসড়া প্রস্তাবটি চূড়ান্ত করার আগে নাগরিক এবং বিশেষজ্ঞদের মত চাওয়া হয়েছে। আগামী ৩০ দিন এ বিষয়ে মতামত জানানো যাবে। সরকারি এক কর্তার কথায়, এই প্রস্তাবের মূল লক্ষ্য হল শহরের বায়ু দূষণ কমাতে যানবাহনের ধোঁয়া নির্গমন কমানো। খসড়া প্রস্তাবটিতে পেট্রোল চালিত যানবাহন থেকে সরে আসার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারী, ২০২৭ থেকে দিল্লিতে কেবল নতুন বৈদ্যুতিক তিন চাকার যানকে নিবন্ধনের জন্য অনুমোদন দেওয়া হবে। তার পর দুই চাকার যানবাহনের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হবে। বলা হয়েছে, ১ এপ্রিল, ২০২৮ থেকে শুধুমাত্র বৈদ্যুতিক দু চাকার গাড়িকে অনুমতি দেওয়া হবে। শহরের রাস্তা থেকে জ্বালানিযুক্ত ইঞ্জিনের গাড়ি ধাপে ধাপে কমিয়ে আনার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি দিল্লি সরকারের।

বায়ু দূষণ কমাতে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটাতে গ্রহণ করা এই নীতির উদ্দেশ্য হল দিল্লিজুড়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো। সংবিধানের ২১ নং অনুচ্ছেদ, ১৯৮৬ সালের পরিবেশ সুরক্ষা আইন, ১৯৮৮ সালের মোটরযান আইন এবং এমসি মেহতা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এই প্রস্তাবের অনুকূলে। পরিবেশবিদদের একাংশ দিল্লি সরকারের এই প্রস্তাবকে সমর্থন করেছে। এর ফলে শহরে দূষণ অনেকটা কমবে বলে মত তাঁদের।

Post Views: 93

Continue Reading

Previous: প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
Next: ভোটের প্রাক্কালে নন্দীগ্রামে ৪৩ জন তৃণমূল নেতাকে নোটিস পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.