Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানকে বার্তা দিয়ে চেনাব সেতুর উপরে তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী মোদী

পাকিস্তানকে বার্তা দিয়ে চেনাব সেতুর উপরে তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুন 6, 2025
IMG-20250606-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মু কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় এদিন নবনির্মিত ব্রিজের উপরে তিরঙ্গা ওড়ালেন ভারতের প্রধানমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এদিন পাকিস্তানকে সেই বার্তা দিয়েছেন মোদী। পহেলগাঁও কাণ্ডের পর যা গুরুত্বপূর্ণ।

এদিন তিরঙ্গা পতাকা ওড়ানোর ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘চেনাব রেল সেতুর উপরে উড়ছে তিরঙ্গা পতাকা! এটি অত্যন্ত গর্বের অনুভূতি যে নির্বিঘ্নে এই সেতুটি উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবায়নের মিশেল ঘটায়, যা সবচেয়ে চ্যালেঞ্জিং ভূখণ্ডে ভবিষ্যতের অবকাঠামো নির্মাণের জন্য ভারতের ক্রমবর্ধমান ক্ষমতাকে প্রতিফলিত করে।’ শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সঙ্গে নিয়ে চেনাব রেলসেতু ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তারপর পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন বন্দে-ভারত এক্সপ্রেসের।

গত ২২ এপ্রিলের পহেলগাঁও কাণ্ডের ক্ষত এখনও দগদগে। সেই ঘটনার পর সন্ত্রাসবাদীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেই ঘটনার পর জম্মুকাশ্মীর সফরে গিয়ে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে এই রেলব্রিজ তৈরি করা হয়েছে উদামপুর-শ্রীনগর-বারামুল্লা প্রকল্পের আওতায়। ১৭টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে পৃথিবীর উচ্চতম সেতুটি। সেতুটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে স্টিল। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার।

Post Views: 183

Continue Reading

Previous: তৃণমূলের বঞ্চনা, হাতে থালা নিয়ে প্রতীকী বিক্ষোভে রাস্তায়
Next: ফের আলচনায় উঠে এলেন রণবীর কাপুর, নেপথ্যে কারণ তিনি নিজেই?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.