Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Online Desk মে 4, 2025
modi-3.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। জঙ্গিদের উপর প্রত্যাঘাত করুক ভারত, চাইছেন দেশবাসী। আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বৈঠক থেকে ভারতীয় সেনার তিন বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। সেই বৈঠকের পর ফের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংহের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর সূত্রের।

উল্লেখ্য, এর আগে শনিবার ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকের ২৪ ঘন্টা কাটতে না কাটতে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন দেশের প্রশাসনিক প্রধান। ওই দিনই জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন মোদী। গত সপ্তাহে প্রধানমন্ত্রী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও বৈঠক করেছিলেন। পহেলগাঁও কাণ্ডের পর দেশের চলমান পরিস্থিতির আবহে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী একাধিক বার কড়া বার্তা দিয়েছেন সন্ত্রাসীদের উদ্দেশে। যারা ২২ তারিখে নারকীয় ভাবে ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে খুন করেছে তাদেরকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জঙ্গিদের এবং এর মদতদাতাদের হুঁশিয়ারি দিয়েছেন। আর পহেলগাঁও কাণ্ডের পর আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের নাম। এই হামলায় পাকিস্তান জড়িত থাকতে পারে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে, পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা।

Post Views: 127

Continue Reading

Previous: বৈভবের মত প্রতিভা যেন নষ্ট না হয় বোর্ডকে আর্জি গুরু গ্রেগের
Next: ‘রামচন্দ্র কাল্পনিক চরিত্র’, মন্তব্য করে ফের বিতর্কে রাহুল গান্ধী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.