Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ড: বুধে ফের বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী

পহেলগাঁও কাণ্ড: বুধে ফের বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 29, 2025
modi-dfdd.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন মানুষের মৃত্যুর পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ফিরেই গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক সারেন। সেই বৈঠকের এক সপ্তাহ যেতে না যেতে ফের নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত ওই কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে ভারতীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। উল্লেখ্য, গত সপ্তাহে প্রথম নিরাপত্তা বৈঠকের পর সমস্ত গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ডেরা ধ্বংস শুরু করে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়ে শেষ সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী ছাড়াও, ওই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীরা। প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। ভারত পাকিস্তানের উপর প্রত্যাঘাত করুক, চাইছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রকাশ্য সভা থেকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Post Views: 88

Continue Reading

Previous: সরকারের সমালচনায় শাহরুখ, আমিরের কথাও মন দিয়ে শুনব : পরেশ রাওয়াল
Next: ভারতীয় ড্রোনকে গুলি করে নামানোর দাবি পাকিস্তানের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.