Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খোলামেলা কথা, খোশমেজাজে মোদী ! প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার মেয়েরা

খোলামেলা কথা, খোশমেজাজে মোদী ! প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার মেয়েরা

Online Desk নভেম্বর 6, 2025
PM-Cricket.jpg

স্পোর্টস ডেস্ক : মেয়েদের জন্য গর্বিত দেশ। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী্র বাসভবনে দেখা করলেন হরমনপ্রীত সহ গোটা বিশ্বজয়ী মহিলা দল। প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন স্বপ্নের ‘বিশ্বকাপ’। শুধু দেখা বা সৌজন্য বিনিময় নয়, রীতিমতো ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী।

লোক কল্যাণ মার্গে আয়োজিত এই অনুষ্ঠানে মোদী দলের প্রত্যেক সদস্যকে অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান। হরমনপ্রীতদের মুখে প্রায় দু’ঘণ্টার আলাপচারিতায় বিশ্বজয়ের গল্প ও বিশেষ মুহূর্তগুলির কথা শোনেন প্রধানমন্ত্রী। ফাইনালে আমানজোত কৌরের বিখ্যাত ক্যাচ নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, ক্যাচ ধরার সময় নিশ্চয়ই তুমি বল দেখছিলে, কিন্তু ক্যাচ ধরার পর অবশ্যই তোমার ট্রফি দেখা উচিত। যখনই আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল হয়েছে, ক্রীড়াবিদদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিতে ভুল করেননি প্রধানমন্ত্রী। তা সে অলিম্পিকের সাফল্য হোক বা দাবা। এ বার মহিলা বিশ্বজয়ীদের সঙ্গে দেখা করেও আরও এগিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করলেন।

ভারতীয় ক্রিকেটারদের তরফে সকলের সই করা একটি জাতীয় দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আগের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আগেরবার যখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখন হাতে ট্রফি ছিল না। কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি।’

Post Views: 144

Continue Reading

Previous: বিতর্ক না মিটতেই মাধুরীর নতুন পোস্ট ঘিরে ফের চর্চা সোশ্যাল মিডিয়ায়
Next: ইডেন কাঁপছে ক্রিকেট জ্বরে ! রবিবার কলকাতায় দক্ষিণ আফ্রিকা, সোমবার ভারতীয় টিম

সম্পর্কিত গল্প

Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.